Collector
সাংবাদিক মোজাম্মেল বাবুর জামিন বিষয়ে আদেশ ৫ মে | Collector
সাংবাদিক মোজাম্মেল বাবুর জামিন বিষয়ে আদেশ ৫ মে
Jagonews24

সাংবাদিক মোজাম্মেল বাবুর জামিন বিষয়ে আদেশ ৫ মে

একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবুর জামিন বিষয়ে আদেশের জন্য আগামী ৫ মে পরবর্তী দিন ঠিক করেছেন হাইকোর্ট। বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা এক হত্যা মামলায় তার জামিনের বিষয়ে এ শুনানি হবে।   রোববার (৩ মে) হাইকোর্টের বিচারপতি জাহিদ সারোয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে আদেশের দিন ধার্য ছিল। তবে এদিন আদালত আদেশের জন্য আগামী ৫ মে পরবর্তী দিন ঠিক করেন। এর আগে কারাগারে থাকা সাংবাদিক মোজাম্মেল বাবুকে কেন জামিন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্টের বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ। তার পক্ষে করা জামিন আবেদনের শুনানি নিয়ে গত ২৭ এপ্রিল এই রুল জারি করা হয়। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী নাজমুস সাকিব তুষ্টি। আরও পড়ুনসুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চুয়াল আদালতের কার্যক্রম স্থগিত হাছান মাহমুদ-নওফেলসহ ১৭ জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ  ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ৫ অগাস্ট শেখ হাসিনার সরকার পতনের পরদিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া হয়ে সপরিবারে ভারতে যাওয়ার সময় শ্যামল দত্তকে আটকে দিয়েছিল ইমিগ্রেশন পুলিশ। মোজাম্মেল বাবু সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন। ওই বছরের ১৬ সেপ্টেম্বর ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় শ্যামল দত্ত এবং মোজাম্মেল বাবুকে আটক করা হয়। এরপর থেকে তারা কারাগারে রয়েছেন। বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডেও নেওয়া হয়। এফএইচ/কেএসআর

Go to News Site