Somoy TV
দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।সোমবার (৪ মে) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন। ডিসি সম্মেলন সকাল ৯টা থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের ২য় দিনের ধারাবাহিক কার্য-অধিবেশন শুরু হবে। প্রথম অধিবেশন সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে, যেখানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে আলোচনা হবে। দ্বিতীয় অধিবেশন সকাল ১০টা ১ মিনিট থেকে ১১টা পর্যন্ত অর্থ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, পরিকল্পনা বিভাগ, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত হবে। তৃতীয় অধিবেশন সকাল ১১টা ১৬ মিনিট থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত হবে। চতুর্থ অধিবেশন দুপুর ১২টা ১৬ মিনিট থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত হবে। পঞ্চম অধিবেশন দুপুর ২টা ১ মিনিট থেকে ৩টা পর্যন্ত সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সেতু বিভাগ, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত হবে। ষষ্ঠ অধিবেশন বিকেল ৩টা ১ মিনিট থেকে ৪টা পর্যন্ত পানি সম্পদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত হবে। সপ্তম অধিবেশন বিকেল ৪টা ১ মিনিট থেকে ৫টা পর্যন্ত ধর্ম বিষয়ক, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত হবে। বিকেল ৫টা ১৬ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট পর্যন্ত জাতীয় সংসদ ভবনে উপস্থিতি ও মাগরিবের নামাজ অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টা ১ মিনিট থেকে ৮টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হবে এবং রাত ৮টা ১ মিনিট থেকে ৯টা পর্যন্ত নৈশভোজ অনুষ্ঠিত হবে। ডিএনসিসির কর্মসূচি সকাল ১১টায় গুলশান-২ নগর ভবনে বৃষ্টিতে কাজের সুবিধার্থে ঢাকা উত্তর সিটি করপোরেশনে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে রেইনকোট ও ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী বিতরণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। ডিএসসিসির কর্মসূচি সকাল সাড়ে ১০টায় গুলিস্তানের নগর ভবন অডিটোরিয়ামে ডিএসসিসি এলাকায় এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। দুপুর ১২টায় হাজারীবাগের ঝাউচর মোড়ে ইনার সার্কুলার রিং রোডের বেড়িবাঁধ রায়ের বাজার স্লুইস গেইট থেকে লোহার ব্রিজ পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। বিকেল ৩টায় নগর ভবনের ব্যাংক ফ্লোরে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা -৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। ব্র্যাকের কর্মসূচি সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত মহাখালীর ব্র্যাক সেন্টার মিলনায়তনে ‘বাংলাদেশে বজ্রপাত প্রস্তুতি ও ঝুঁকি হ্রাস’ শীর্ষক জাতীয় পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হবে। আবহাওয়া অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় বজ্রপাতের ঝুঁকি রোধে চলমান উদ্যোগগুলো পর্যালোচনা, ঘাটতি ও চ্যালেঞ্জগুলো শনাক্ত করা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে গৃহীত উদ্যোগগুলো নিয়ে আলোচনা করা হবে। মানববন্ধন সকাল ১১টায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ প্রাঙ্গণে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হবে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন হোস্টেলের আবাসিক সংকট সমাধানের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
Go to News Site