Collector
হরমুজে আটকে পড়া জাহাজ সরাতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র, কঠোর হুঁশিয়ারি ইরানের | Collector
হরমুজে আটকে পড়া জাহাজ সরাতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র, কঠোর হুঁশিয়ারি ইরানের
Somoy TV

হরমুজে আটকে পড়া জাহাজ সরাতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র, কঠোর হুঁশিয়ারি ইরানের

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, সোমবার (৪ মে) থেকে হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে ‘মুক্ত করতে সাহায্য করবে’ যুক্তরাষ্ট্র ।স্থানীয় সময় রোববার (৩ মে) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এ কথা জানান। এই উদ্যোগের নাম দেয়া হয়েছে ‘প্রজেক্ট ফ্রিডম’। ট্রাম্প পোস্টে লিখেছেন, যুক্তরাষ্ট্রের আলোচকেরা ইরানের সঙ্গে ‘খুব ইতিবাচক আলোচনা’ করছেন। এই আলোচনা সবার জন্য ইতিবাচক কিছু বয়ে আনতে পারে। ট্রাম্প বলেন, ‘মূলত সেই সব মানুষ, কোম্পানি ও দেশকে মুক্ত করতে জাহাজ চলাচলের এই উদ্যোগ নেয়া হয়েছে, যারা কোনো অপরাধ করেনি। তারা পরিস্থিতির শিকার।’ আরও পড়ুন: ইরানের ১৪ দফা প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র ট্রাম্প জানান, জাহাজগুলোকে প্রণালি থেকে বেরিয়ে যেতে সাহায্য করা একটি ‘মানবিক পদক্ষেপ’। এটি যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি বিশেষ করে ইরানের পক্ষ থেকেও একটি সদয় আচরণ। কারণ, অনেক জাহাজে খাদ্যসংকট দেখা দিচ্ছে।  এই কাজে কেউ বাধা দিলে তাকে কঠোরভাবে মোকাবিলা করা হবে। এদিকে হরমুজ প্রণালির নতুন সামুদ্রিক শাসনব্যবস্থায় যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের হস্তক্ষেপকে ‘যুদ্ধবিরতির লঙ্ঘন’ হিসেবে গণ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরান পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি। রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘বিভ্রান্তিকর পোস্ট’ দিয়ে হরমুজ প্রণালি ও পারস্য উপসাগর পরিচালিত হবে না। আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে বেড়েছে মার্কিন সামরিক বিমানের তৎপরতা, কীসের ইঙ্গিত? অন্যদিকে পাকিস্তানের মধ্যস্থতায় সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফা প্রস্তাব পাঠিয়েছে ইরান। ওয়াশিংটন সেই প্রস্তাবের জবাব দিয়েছে বলে রোববার নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। বর্তমানে তা পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান তিনি। ইসমাইল বাঘাই আরও জানান, ইরানের দেয়া এই পরিকল্পনাটি কেবল যুদ্ধ অবসানের বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট। এ পর্যায়ে পরমাণু কর্মসূচি নিয়ে কোনো আলোচনার সুযোগ রাখা হয়নি। তথ্যসূত্র: আল জাজিরা

Go to News Site