Somoy TV
প্রেমিকার সাথে সম্পর্ক বিচ্ছেদ হওয়ায় মনঃকষ্টে মাদারীপুরের শিবচরে হাসান শিকদার (২২) নামের এক যুবক আত্মহত্যার উদ্দেশ্যে ৪৬০ ফুট উচুঁ বৈদ্যুতিক টাওয়ারের উপরে উঠে। খবর পেয়ে হাসানের এক বন্ধু, পুলিশ, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন কৌশলে তাকে বুঝিয়ে ৪ ঘণ্টার চেষ্টায় তাকে নিচে নামিয়ে আনতে সক্ষম হয়।জানা যায়, জেলার শিবচর পৌরসভার ৪ নং ওয়ার্ডের মৃত সূর্য শিকদারের ছেলে হাসান শিকদারের সঙ্গে তার প্রেমিকার সম্পর্কের বিচ্ছেদ ঘটে। প্রেম বিচ্ছেদে কাতর হাসান রোববার (৩ মে) সন্ধ্যা ৬ টার দিক বাড়ি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে শিরুয়াইল ইউনিয়নের দফাদারকান্দি এলাকার ৪ শ ৬০ ফুট উচুঁ একটি বৈদ্যুতিক টাওয়ারের উপড়ে উঠে পড়ে। সেখান থেকে প্রেমিকাকে ফোনে সম্পর্ক টিকিয়ে রাখা ও টাওয়ারের নিচে আসতে অনুরোধ করেন। তা না হলে তিনি নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করবেন বলে জানায়। আরও পড়ুন: নরসিংদীতে প্রেমিককে কুপিয়ে আহতের জেরে প্রেমিকার বাড়িতে আগুন বিষয়টি জানতে পেরে হাসানের এক বন্ধু দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টাওয়ারের উপরে বন্ধুর কাছে পৌঁছে হাসানকে নিচে নামতে বিভিন্নভাবে বুঝানোর চেষ্টা করতে থাকে। এদিকে খবর পেয়ে শিবচর থানা পুলিশ, নিলখী তদন্ত কেন্দ্রের পুলিশ, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের লোকজন ও হাসানের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হাসানকে নিচে নামতে অনুরোধ করে। এভাবে দীর্ঘ সময় পর রাত ১০ টার দিক হাসানকে নিয়ে তার বন্ধু নিচে নেমে আসে। পরে পুলিশ স্থানীয় জনরোষ থেকে কঠোর নিরাপত্তায় হাসানকে শিবচর থানায় নিয়ে এসে পরিবারের কাছে হস্তান্তর করে। এদিকে হাসান উচুঁ টাওয়ারে উঠার পর থেকেই টাওয়ারের নিচে হাজারো উৎসুক জনতার ভিড় জমে। আরও পড়ুন: বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ৪ ঘণ্টা ফোনে বিভিন্নভাবে বুঝিয়ে শুনিয়ে হাসানকে টাওয়ারের উচুঁ থেকে নিচে নামিয়ে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। পুলিশ তাকে হেফাজতে নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
Go to News Site