Somoy TV
অপেক্ষা আর হতাশার কয়েকটি ম্যাচ পেরিয়ে অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। এফসি থুন নিজেদের ম্যাচ না খেলেই নিশ্চিত করল সুইস সুপার লিগের শিরোপা। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী সেন্ট গ্যালেন ঘরের মাঠে ৩-০ গোলে হেরে যায় সিওনের কাছে।এই জয়ে ১১ পয়েন্টের অপ্রতিরোধ্য ব্যবধানে তিন ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হলো থুন। অথচ গল্পটা আরও অবিশ্বাস্য—মাত্র এক মৌসুম আগেও তারা খেলছিল দ্বিতীয় বিভাগে। পাঁচ বছর পর শীর্ষ লিগে ফিরে এসেই শিরোপা জেতা, ইউরোপিয়ান ফুটবলে এক নতুন রূপকথার জন্ম দিয়েছে দলটি।১৮৯৮ সালে প্রতিষ্ঠিত ক্লাবটির ১২৮ বছরের ইতিহাসে এটিই প্রথম বড় শিরোপা। মৌসুমের শুরু থেকেই পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা থুন শেষ দিকে কিছুটা হোঁচট খায়। শেষ পাঁচ ম্যাচের চারটিতে হার তাদের অপেক্ষা দীর্ঘ করেছিল।আরও পড়ুন: তিন ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা নিশ্চিত করল ইন্টারগত ২৫ এপ্রিল লুগানোর বিপক্ষে জয় পেলেই শিরোপা নিশ্চিত হতো, কিন্তু সেই ম্যাচে হেরে যায় তারা। এরপর বাসেলের মাঠেও ৩-১ ব্যবধানে পরাজয় বরণ করতে হয়।তবুও ভাগ্য শেষ পর্যন্ত হাসে থুনের পক্ষে। সমর্থকরা নিজেদের মাঠে বড় পর্দায় প্রতিদ্বন্দ্বীদের ম্যাচ দেখে উদযাপন শুরু করেন, যা রাতভর চলে।এর আগে ২০০৪-০৫ মৌসুমে রানার্স-আপ হওয়াই ছিল তাদের সেরা সাফল্য। এবার লিগ জিতে তারা আবার সুযোগ পাচ্ছে ইউরোপের মঞ্চে ফেরার। এটি একটি স্বপ্নের গল্প, যা দীর্ঘদিন মনে রাখবে ফুটবল বিশ্ব।
Go to News Site