Collector
পশ্চিমবঙ্গে ক্ষমতায় যেতে কত আসন দরকার, এগিয়ে কে? | Collector
পশ্চিমবঙ্গে ক্ষমতায় যেতে কত আসন দরকার, এগিয়ে কে?
Jagonews24

পশ্চিমবঙ্গে ক্ষমতায় যেতে কত আসন দরকার, এগিয়ে কে?

পশ্চিমবঙ্গের বিধানসভায় মোট আসন সংখ্যা ২৯৪টি। সেখানে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৪৮টি আসন। সোমবার (৪ মে) সকালে শুরু হয়েছে ভোট বহুল প্রত্যাশিত ভোট গণনা। আর কয়েক ঘণ্টার মধ্যেই জানা যাবে কার মুখে ফুটবে শেষ হাসিটা। সবশেষ তথ্য অনুযায়ী, হাড্ডাহাড্ডি লড়াই বিজেপি এগিয়ে ৫৪ আসনে, ৫১ আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। একটি আসনের নির্বাচন স্থগিত হওয়ায় এদিন ২৯৩টি আসনের ফল ঘোষণা করা হবে। এর আগে, ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছিল ২১৫টি আসন। বিজেপির ঝুলিতে ছিল ৭৭টি আসন এবং বাকি দু’টি আসন পেয়েছিল অন্যরা। উত্তরবঙ্গে ভাল ফল করেছিল গেরুয়া শিবির। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও দার্জিলিং যেমন ছিল তাদের দখলে তেমনই পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতেও ভাল ফল করেছিল দলটি। অন্যদিকে, তৃণমূলের দখলে ছিল কলকাতা, হাওড়া, উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর ও মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলী, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। চলতি বছরের নির্বাচনি ফলাফল কোনদিকে যায় সেদিকে সবার নজর রয়েছে। সূত্র: বিবিসি বাংলা, জাগোনিউজকেএএ/

Go to News Site