Collector
পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে: শুভেন্দু অধিকারী | Collector
পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে: শুভেন্দু অধিকারী
Somoy TV

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে: শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে বলে আশা প্রকাশ করেছেন রাজ্যের বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী।ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, সোমবার (৪ মে) শুভেন্দু অধিকারী এই আশা প্রকাশ করেন। পশ্চিমবঙ্গসহ ভারতের পাঁচটি রাজ্যে সোমবার বিধানসভা নির্বাচনের ভোট গণনা করা হচ্ছে। গণনা হওয়া ভোটের প্রাথমিক প্রবণতা অনুযায়ী, পশ্চিমবঙ্গে বিজেপি বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। এনডিটিভি-র প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, এ রাজ্যে ক্ষমতাসীন দল তৃণমূল এগিয়ে রয়েছে ১১০ আসনে। আর বিজেপি এগিয়ে আছে ১৮১ আসনে। আরও পড়ুন: পশ্চিমবঙ্গে বড় ব্যবধানে পিছিয়ে মমতার দল, অন্য রাজ্যের কী খবর? অন্যদিকে তামিলনাড়ুতে প্রাথমিক ভোট গণনায় বিপুল ভোটে এগিয়ে রয়েছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন দল তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে)। স্থানীয় সময় বেলা ১১টার দিকে বিজয়ের টিভিকে এগিয়ে রয়েছে ১০৭ আসনে। অন্যদিকে রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল ক্ষমতাসীন ডিএমকে ভোট গণনায় এখন পর্যন্ত তৃতীয় স্থানে রয়েছে। দলটি এগিয়ে রয়েছে ৪৮ আসনে। এছাড়া এ রাজ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে এডিএমকে জোট। তারা ৭৭ আসনে এগিয়ে রয়েছে। দক্ষিণ ভারতের কেরালা রাজ্যেও ভোট গণনা চলছে। কেরালা বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বড় ধরনের চমক সৃষ্টি করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে যাচ্ছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ)। অন্যদিকে, দক্ষিণের এই রাজ্যে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে মরিয়া হলেও বিজেপি শেষ পর্যন্ত বড় ব্যবধানে পিছিয়ে পড়েছে। আরও পড়ুন: বিধানসভা নির্বাচন / তামিলনাড়ুতে এগিয়ে অভিনেতা বিজয়ের দল! এনডিটিভি-র প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ইউডিএফ ৮৬ আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে রাজ্যে বর্তমান ক্ষমতাসীন এলডিএফ এগিয়ে রয়েছে ৪১ আসনে। আর বিজেপি এগিয়ে রয়েছে মাত্র ১ আসনে। অন্যদিকে আসামে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে টানা তৃতীয়বার জয়ের পথে এগোতে পারে। সবশেষ তথ্য অনুযায়ী বিজেপি ৯৭ অঅসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে কংগ্রেস ২৬ আসনে এগিয়ে রয়েছে। এছাড়া ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভার ভোট গণনায় এখন পর্যন্ত এনআরসি জোট ১৭ অোসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে কংগ্রেস জোট ৩ ও টিভিকে জোট ৪টি আসনে এগিয়ে রয়েছে।

Go to News Site