Somoy TV
দেশের পর্যটন খাতকে আরও আকর্ষণীয় করে বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে বৈঠক শেষে ডিসিদের এই নির্দেশনা দেয়া হয়।বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, কক্সবাজার সমুদ্র সৈকতকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।এ সময় বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, আগামী ৩ মাসের মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর এবং ডিসেম্বরের মধ্যে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর উদ্যোগ নিয়েছে সরকার।আরও পড়ুন: ভয়াবহ লোডশেডিং, কোনো ভাবেই কক্সবাজারে রাখা যাচ্ছে না পর্যটকদেরঠাকুরগাঁও, নীলফামারী সৈয়দপুর এবং বগুড়াসহ পরিত্যক্ত আটটি বিমানবন্দর নতুন করে চালুর সিদ্ধান্ত নেয়ার কথাও জানান প্রতিমন্ত্রী।এদিকে, জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক শেষে সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী জানান, দেশে নতুন করে আরও প্রত্নতত্ত্ব অনুসন্ধান করার পাশাপাশি পুরোনো শিল্পকলা ভবন এবং লাইব্রেরিগুলো সংস্কারের নির্দেশনা দেয়া হয়েছে।
Go to News Site