Collector
এপ্রিলে সর্বাধিক রেমিট্যান্স এলো সৌদি-যুক্তরাজ্যসহ যেসব দেশ থেকে | Collector
এপ্রিলে সর্বাধিক রেমিট্যান্স এলো সৌদি-যুক্তরাজ্যসহ যেসব দেশ থেকে
Somoy TV

এপ্রিলে সর্বাধিক রেমিট্যান্স এলো সৌদি-যুক্তরাজ্যসহ যেসব দেশ থেকে

গত এপ্রিলে দেশে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে। এছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় আরও রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশ।সোমবার (৪ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, গত এপ্রিল মাসে সৌদি প্রবাসীরা দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ৫২ কোটি ৫৯ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। এছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় আরও রয়েছে যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, ওমান, কুয়েত, সিঙ্গাপুর ও কাতার। দ্বিতীয় সর্বোচ্চ ৫২ কোটি ১৫ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে যুক্তরাজ্য থেকে। আর সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ইতালি, ওমান, সিঙ্গাপুর, কুয়েত ও কাতার থেকে এপ্রিলে যথাক্রমে রেমিট্যান্স এসেছে ৪০ কোটি ২৭ লাখ ৪০ হাজার, ৩২ কোটি ১ লাখ ৪০ হাজার, ২১ কোটি ৭৮ লাখ ৬০ হাজার, ১৭ কোটি ৫৯ লাখ ২০ হাজার, ১৫ কোটি ৭৪ লাখ ৬০ হাজার, ১৪ কোটি ৪০ লাখ ২০ হাজার, ১৩ কোটি ৯২ লাখ ৬০ হাজার ও ১৩ কোটি ৬৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার। আরও পড়ুন: এপ্রিলে রেমিট্যান্স এলো ৩১৩ কোটি ডলার এদিকে সদ্য বিদায়ী এপ্রিল মাসে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫২ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১৯ কোটি ১২ লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ২৩৯ কোটি ৪২ লাখ ৩০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১ কোটি ৫৮ লাখ ৫০ হাজার ডলার। এর আগে গত মার্চে দেশে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ। গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ও ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার; নভেম্বরে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।এছাড়া গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

Go to News Site