Collector
প্রতি মাসে ক্লিনিং ডে পালনের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের | Collector
প্রতি মাসে ক্লিনিং ডে পালনের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের
Somoy TV

প্রতি মাসে ক্লিনিং ডে পালনের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

ডেঙ্গু প্রতিরোধে প্রতি মাসের প্রথম সপ্তাহের শনিবার ক্লিনিং ডে পালন করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।সোমবার (৪ মে) সকালে রাজধানীর গুলিস্তানে নগর ভবনের অডিটোরিয়ামে ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালের পরিচালক, রাজউক, গণপূর্ত অধিদফতরের কর্মকর্তাসহ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। দক্ষিণ সিটির প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রতি মাসের প্রথম সপ্তাহের শনিবার ক্লিনিং ডে পালন করা হবে। মে মাসের ৯ তারিক প্রথমবারের মতো ক্লিনিং ডে পালন করা হবে। সেইসঙ্গে নাগরিক সুবিধা নিশ্চিতে সব প্রতিষ্ঠান ও প্রশাসনের পাশাপাশি নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।  আরও পড়ুন: হকার কার্ড ছাড়া নির্দিষ্ট জায়গায় কেউ বসতে পারবেন না: ডিএসসিসি প্রশাসক এ সময় ডেঙ্গুর হট স্পটগুলো চিহ্নিত করে সেই জায়গাগুলোতে টিম পাঠিয়ে পর্যবেক্ষণ করে ফলাফলের ভিত্তিতে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেন ডিএসসিসি প্রশাসক। আবদুস সালাম বলেন, দায়িত্বপ্রাপ্ত সব প্রতিষ্ঠান যদি সচেতন হয়, তবে ৭০ শতাংশ মশা নিধনে কার্যকরী পদক্ষেপ নেয়া যাবে। ওয়ার্ডভিত্তিক জরিপ করে সেগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেয়া গেলো বর্ষার আগেই এডিশ মশা প্রতিরোধ করা যাবে। নির্মাণাধীন ভবন, বিভিন্ন কলোনির ক্ষেত্রে গণপূর্ত অধিদফতরকে জোর দেয়ার আহ্বান জানান দক্ষিণ সিটির প্রশাসক। আরও পড়ুন: ভরাট খাল উদ্ধার না হলে মুক্তি নেই জলাবদ্ধতায়: ডিএসসিসি প্রশাসক সভায় মশার ওষুধ প্রয়োগের সময়সূচি, নতুন নির্মাণাধীন ভবন নিয়মিত পরিদর্শন, বিভিন্ন প্রতিষ্ঠানে মশা নিধক টিম রাখাসহ নানাবিধ পরামর্শ দেন বক্তারা।

Go to News Site