Somoy TV
বিগ ব্যাশের আগামী আসরে খেলতে স্টিভ স্মিথরা যখন একত্রিত হবেন, তখন তাদের কাজ করতে হবে নতুন কোচের অধীনে। গত জানুয়ারিতেই এই তথ্য জানা গিয়েছিল। তখন গত মৌসুমে ফাইনালে নিয়ে যাওয়া গ্রেগ শিপার্ডের সঙ্গে চুক্তি বাতিল করার বিষয়টি জানায় সিডনি সিক্সার্স।এবার জানা গেল তার পরিবর্তে কে দায়িত্ব নিচ্ছেন। শিপার্ডের জায়গায় আসছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার জেমস হোপস। হোপস দুই বছরের চুক্তিতে সিক্সার্সের দায়িত্ব নিচ্ছেন। এটিই হবে প্রধান কোচ হিসেবে তার প্রথম চাকরি।এর আগে তিনি আইপিএল, বিগ ব্যাশ ও মেজর ক্রিকেট লিগে বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। এছাড়া অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে কুইন্সল্যান্ড ও সম্প্রতি তাসমানিয়ার সঙ্গেও যুক্ত ছিলেন। এই মৌসুমে আইপিএলে বোলিং কোচের ভূমিকা পালন করছেন পাঞ্জাব কিংসে।আরও পড়ুন: এবার পিএসএলে কে কোন পুরস্কার জিতলেন?খেলোয়াড় হোপস অস্ট্রেলিয়ার হয়ে ৮৪টি ওয়ানডে ও ১২টি টি-২০ খেলেছেন। সিক্সার্সে যোগ দিতে পেরে তিনি সম্মানিত এবং দলের ভবিষ্যৎ সাফল্যে অবদান রাখতে আগ্রহী। ৪৭ বছর বয়সি এই কোচ বলেন, ‘সিডনি সিক্সার্সের সঙ্গে যুক্ত হতে পেরে আমি ভীষণ সম্মানিত। এটি একটি গর্বিত ইতিহাসসমৃদ্ধ ক্লাব, যার পরিচয় গড়ে উঠেছে ধারাবাহিকতা, প্রতিযোগিতামূলক মানসিকতা এবং ভক্তদের সঙ্গে দৃঢ় সংযোগের মাধ্যমে।’তিনি বলেন, ‘আমি প্রতিভাবান খেলোয়াড়দের একটি দলের সঙ্গে কাজ করতে এবং বিগ ব্যাশে সিক্সার্সের সাফল্যের পরবর্তী অধ্যায়ে অবদান রাখতে উচ্ছ্বসিত।’
Go to News Site