Collector
রাউজানে আলোচিত কাউসার হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার | Collector
রাউজানে আলোচিত কাউসার হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
Jagonews24

রাউজানে আলোচিত কাউসার হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

চট্টগ্রামের রাউজান থানার আলোচিত কাউসার জামান বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি টিপুকে (৩২) গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (৪ মে) র‍্যাব-৭ এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়। এর আগে রোববার (৩ মে) সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং থানার নিমসার বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, হত্যা মামলার এজাহারনামীয় আসামি টিপু কুমিল্লার বুড়িচং এলাকায় অবস্থান করছেন। পরে র‍্যাব-৭, চট্টগ্রাম ও র‍্যাব-১১, নারায়ণগঞ্জের যৌথ আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতার টিপু রাউজান উপজেলার রহমতপাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে রাউজান থানায় দায়ের হওয়া হত্যা মামলায় (ধারা ৩০২/৩৪) তাকে আসামি করা হয়েছে। র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এমআরএএইচ/এমআইএইচএস

Go to News Site