Somoy TV
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অভিযান চালিয়ে প্রায় অর্ধশত দালালকে আটক করেছে পুলিশ।সোমবার (৪ মে) সকালে এনএসআই ও শাহবাগ থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। আরও পড়ুন: ছাগলের মাংস বিক্রি করতে গিয়ে তিন বন্ধু আটক, দুজনের কারাদণ্ড হাসপাতালের ২ নম্বর ভবন থেকে প্রায় অর্ধশত দালালকে আটকের পর তাদের শাহবাগ থানায় নেয়া হয়। সেখানে তাদেরকে ছাড়াতে অনেক লোকজনকে ভিড় করতে দেখা যায়। আরও পড়ুন: চাঁদপুরে চোরাই অটোরিকশাসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য আটক জানা যায়, মোবাইল কোর্ট বসিয়ে আটকদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়। তবে তাদের কার কী সাজা হয়েছে, সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
Go to News Site