Somoy TV
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশ অমান্যের অভিযোগ এনে রাস্তায় নেমেছেন ব্যবসায়ীরা। জেলা প্রশাসকের নির্দেশে বন্ধ কলেক্টরেট মসজিদ মার্কেট খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন তারা।সোমবার (৪ মে) নগরের কোর্ট পয়েন্টের কালেক্টরেট মসজিদের সামনে অনুষ্ঠিত এ মানবন্ধনে সিলেটের প্রায় সবগুলো ব্যবসায়ী সংগঠন অংশ নেয়।এতে বক্তারা বলেন, ১৯৯৮ সাল থেকে দরপত্রের ভিত্তিতে এককালীন টাকা দিয়ে কালেক্টরেট মসজিদ মার্কেটে ব্যবসা শুরু করেন ব্যবসায়ীরা। ২৭/২৮ বছর ধরে ব্যবসা করার পর তিন দিনের নোটিশে তাদের বের করে দেওয়া হয়।ব্যবসায়ীরা জানান, ১০ মার্চ চিঠি দিয়ে তিন দিনের মধ্যে দোকান ছাড়ার নির্দেশ দেন জেলা প্রশাসক। হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকার পরও মাত্র তিনদিনের নোটিশ দিয়ে ব্যবসায়ীদের উচ্ছেদ করার এমন নজির বাংলাদেশের ইতিহাস নেই।তারা জানান, সিলেটের দুই মন্ত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টাকেও বিষয়টি অবহিত করা হয়েছে জানিয়ে ব্যবসায়ীরা অবিলম্বে কালেক্টরেট মসজিদ মার্কেট খুলে দেওয়ার দাবি জানান।মানবন্ধনে সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, দোকান মালিক সমিতি সিলেটের সভাপতি আব্দুর রহমান রিপনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা ও কালেক্টরেট মসজিদ মার্কেটের ব্যবসায়ীরা বক্তব্য রাখেন।এ ব্যাপারে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।এর আগে গত ২৬ এপ্রিল একই দাবিতে সিলেটে সংবাদ সম্মেলন করেন ব্যবসায়ীরা।আরও পড়ুন: কোরবানির চামড়া সংরক্ষণে উদ্যোগ নিতে ডিসিদের নির্দেশএতে ব্যবসায়ীরা বলেন, চুক্তির শর্ত অনুযায়ী ট্রাস্ট বা জেলা প্রশাসনের একতরফাভাবে চুক্তি বাতিলের কোনো এখতিয়ার নেই। পাশাপাশি ভাড়াটিয়া উচ্ছেদের ক্ষেত্রে নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করা বাধ্যতামূলক, যা এখানে মানা হয়নি।নোটিশের বিরুদ্ধে ব্যবসায়ীরা হাইকোর্টে রিট দায়ের করলে গত ১২ মার্চ আদালত দুই মাসের জন্য স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। এছাড়া পৃথক আরও দুটি রিটের প্রেক্ষিতে উচ্ছেদ নোটিশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করা হয়।
Go to News Site