Collector
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নারীর মরদেহ উদ্ধার | Collector
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নারীর মরদেহ উদ্ধার
Somoy TV

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নারীর মরদেহ উদ্ধার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকায় সড়ক থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।রোববার (৩ মে) রাত প্রায় ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে সেটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, এক্সপ্রেসওয়ের দোগাছি এলাকায় সড়কে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা মরদেহটি উদ্ধার করে হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে বুঝিয়ে দেন।হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। সড়ক পারাপারের সময় কোনো অজ্ঞাত যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়ে থাকতে পারে।'আরও পড়ুন: কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধারতিনি আরও জানান, নিহত নারীর পরিচয় শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে। বর্তমানে মরদেহটি হাসাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Go to News Site