Somoy TV
নড়াইলের লোহাগড়ায় আম কুড়াতে বেরিয়ে ১০ বছর বয়সী এক মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আকতার খান (৫৫) নামের এক ফার্নিচার ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় হয়েছে মামলা।সোমবার (৪ মে) দুপুরে মুঠোফোনে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আব্দুর রহমান। অভিযুক্ত আকতার খান উপজেলার জয়পুর ইউনিয়নের আড়িয়ারা গ্রামের বাসিন্দা। তিনি লোহাগড়া পৌরসভার আলামুন্সির মোড়ে ফার্নিচারের ব্যাবসা করেন। ভুক্তভোগীর স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২ মে) বেলা সাড়ে ৩ টার দিকে ঝড়ের পর আম কুড়াতে বের হয় ভুক্তভোগী মানসিক ভারসাম্যহীন কিশোরী। আম কুড়িয়ে কিশোরী পৌরসভার আলামুন্সির মোড় এলাকায় পৌছায়। এসময় ওই কিশোরীকে একা পেয়ে ফার্নিচার ব্যবসায়ী আকতার খান তার দোকানের মধ্যে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ আনা হয়। পরে মেয়েটিকে ভয়ভীতি দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। পরে ভুক্তভোগী কিশোরীর অস্বাভাবিক আচার-আচরণে পরিবারের লোকজন জানতে পারেন তার সাথে অপকর্ম করা হয়েছে। আরও পড়ুন: ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষক গ্রেফতার ভুক্তভোগী ওই কিশোরীর বাবা অভিযোগ করে বলেন, আমি দিনমজুর পরের জমিতে বসবাস করি। মেয়েটি সুস্থ ছিলো, তিন বছর আগে সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে ভারসাম্যহীন হয়ে পড়ে। আমার মানসিক ভারসাম্যহীন মেয়েটিকে লম্পট আকতার ধর্ষণ করেছে, আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তবে এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আকতার খান এর বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি, যে কারণে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। আরও পড়ুন: হবিগঞ্জে গৃহকর্মীকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগ লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আব্দুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে আকতার খানকে অভিযুক্ত করে সোমবার সকালে ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
Go to News Site