Collector
কুশিয়ারার ভাঙনের কবলে শত বছরের ঐতিহ্যের স্থাপনা | Collector
কুশিয়ারার ভাঙনের কবলে শত বছরের ঐতিহ্যের স্থাপনা
Somoy TV

কুশিয়ারার ভাঙনের কবলে শত বছরের ঐতিহ্যের স্থাপনা

কুশিয়ারা নদীর ভাঙনে বিলীন হচ্ছে সিলেটের গোলাপগঞ্জের কয়েকশ বছরের পুরোনো মাজার, মসজিদ, ঘরবাড়িসহ বিস্তীর্ণ জনপদ। গ্রামের পর গ্রাম রয়েছে হুমকির মাঝে। পানি উন্নয়ন বোর্ড বলছে সাড়ে চার কিলোমিটার কুশিয়ারা নদীর পাড় রক্ষায় আড়াই কোটি কোটি টাকার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের পনাইরচক গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী শাহ সৈয়দ শদাই (রহ.) মাজার ও সংলগ্ন মসজিদটি এখন অস্তিত্ব সংকটে। এলাকাবাসী জানান, গত কয়েক দিনের তীব্র ভাঙনে মাজারের নিচ থেকে মাটি সরে গিয়ে বড় বড় ফাঁটল দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে ভাঙন চললেও এবার তা চরম আকার ধারণ করেছে। মাজার ও মসজিদে যাতায়াতের একমাত্র পাকা সড়কটি এরই মধ্যে নদীগর্ভে তলিয়ে গেছে। সাম্প্রতিক সময়ে কুশিয়ারা নদীর ভাঙনে তলিয়ে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাট ও বাড়িঘর। আরও পড়ুন: চার জেলার ১১ দল নিয়ে কুশিয়ারা নদীতে হয়ে গেল নৌকা বাইচ প্রতিযোগিতা সিলেটের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৈশলী দীপক রঞ্জন দাশ জানান, জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হলেও তাতে কোনো কাজ হয়নি। সাড়ে ৪ কিলোমিটার ভাঙন রোধে আড়াইশো কোটি টাকার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। আরও পড়ুন: কুশিয়ারা নদীর তীর রক্ষার দাবি কুশিয়ারা নদীর দু'পাড়ের ছোট ছোট ভাঙনগুলো মেরামত না করায় এক দশকে এ অঞ্চলে অন্তত শতাধিক পরিবার তাদের বসতভিটা ও ফসলি জমি হারিয়েছে।

Go to News Site