Collector
নবান্নসহ বিভিন্ন সরকারি দপ্তরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন | Collector
নবান্নসহ বিভিন্ন সরকারি দপ্তরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন
Jagonews24

নবান্নসহ বিভিন্ন সরকারি দপ্তরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণায় বিজেপি ১৯৩ আসনে এগিয়ে রয়েছে। নির্বাচনের ফলাফল যেদিকে যাচ্ছে তাতে আগামী দিনে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠনেরই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের সচিবালয় এবং বিভিন্ন সরকারি দফতরে এরই মধ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সূত্র মারফত জানা গেছে, নির্বাচনের ফল ঘোষণার পর সরকারি নথিপত্র সুরক্ষা এবং কোনো অপ্রীতিকর পরিস্থিতি বা ফাইল লোপাট আটকাতেই এই বিশেষ সতর্কতা গ্রহণ করা হয়েছে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই হাওড়া পুলিশের কমিশনার কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে পুরো নবান্ন চত্বর এলাকায় টহল দেন এবং বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেন। সূত্র মারফত জানা গেছে, পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নের ভেতরেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে হঠাৎ করে বিভিন্ন সরকারি দপ্তরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করায় প্রশ্ন উঠেছে, তাহলে কি মমতা সরকারের পতনের কারণে এবং পরবর্তীতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে কোনো তদন্ত করার পরিকল্পনা চলছে। তাই নথিপত্র যাতে না সরাতে পারে সেই কারণেই এই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের?যদিও এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জী কোন প্রতিক্রিয়া দেননি। ডিডি/টিটিএন

Go to News Site