Collector
গাজীপুরে হামে আক্রান্ত হয়ে ২ শিশুর মৃত্যু | Collector
গাজীপুরে হামে আক্রান্ত হয়ে ২ শিশুর মৃত্যু
Somoy TV

গাজীপুরে হামে আক্রান্ত হয়ে ২ শিশুর মৃত্যু

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম রোগের লক্ষণ নিয়ে ২ শিশু মারা গেছে। এখনও হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে প্রায় অর্ধশত শিশু।সোমবার (৪ মে) এসব বিষয় নিশ্চিত করেছেন হাসপাতাল পরিচালক ডা. আমিনুল ইসলাম।মারা যাওয়া শিশুরা হলো: ৯ মাস বয়সী রাইয়ান ও ৫ মাস বয়সী মো. সিফাত।আরও পড়ুন: বরিশালে হাম উপসর্গে ২ শিশুর মৃত্যুহাসপাতাল সূত্রে জানা যায়, হামের লক্ষণ নিয়ে হাসপাতালে আসে শ্রীপুর থেকে সিফাত, ওই একই দিনে গাজীপুর সদর থেকে হাসপাতালে আসে রাইয়ান। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।হাসপাতালের পরিচালক ডা. আমিনুল ইসলাম বলেন, ‘হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুজন মারা গেছে। এছাড়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে ৪৭ জন। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।’

Go to News Site