Somoy TV
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেসের (টিএমসি) জন্য সময় ফুরিয়ে আসছে, কারণ পশ্চিমবঙ্গ নির্বাচনে ভারতীয় জনতা পার্টির কাছে দলটি শোচনীয় পরাজয়ের মুখোমুখি দাঁড়িয়েছে। বিভিন্ন প্রবণতা অনুযায়ী, বিজেপি ২১০টিরও বেশি আসনে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে।সোমবার সকাল থেকে ভোট গণনা শুরু হলে মমতার তৃণমূল ও বিজেপির মধ্যে তুমুল প্রতিযোগিতার আভাস পাওয়া গেলেও যত সময় গড়িয়েছে তত ব্যবধান বেড়েছে। দুপুর নাগাদ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তিনবারের ক্ষমতায় আসা মমতার পরাজয়ের আভাস পাওয়া যায়। আরও পড়ুন:ভয় পাবেন না, আমরা বাঘের বাচ্চার মতো লড়ব: মমতাএমন অবস্থায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার তৃণমূলের প্রার্থী ও এজেন্টদের সতর্ক থাকতে এবং গণনা কেন্দ্র ছেড়ে না যাওয়ার জন্য অনুরোধ করেন। তিনি অভিযোগ করেছেন যে, গণনার প্রাথমিক প্রবণতায় গেরুয়া দলকে এগিয়ে দেখানোর জন্য বিজেপি এবং নির্বাচন কমিশনের একটি ‘পরিকল্পিত খেলা’ রয়েছে। তিনি বলেন, ‘আমি সকলের কাছে আবেদন করছি যে টিএমসি প্রার্থী বা গণনা এজেন্ট কেউই যেন গণনা কেন্দ্র ছেড়ে না যান।’ভোট গণনা চলাকালীন দেয়া এক ভিডিও বার্তায় তিনি দলীয় কর্মীদের নিজ নিজ স্থানে থাকতে এবং মনোবল না হারানোর জন্য আবেদন করেন। মমতা দাবি করেন, সূর্যাস্তের পর ফলাফল পাল্টে যেতে পারে। সুতরাং আপনারা মাঠ ছাড়বেন না। আরও পড়ুন:পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: মমতা-বিজেপি লড়াইয়ের নির্ধারক হতে পারে যে ৫ বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় তার ভিডিও বার্তায় আরও বলেন, ‘এসআইআর-এর মাধ্যমে তারা ভোট চুরির চেষ্টা করেছে, এবং এখনও আমরা ১০০-র বেশি আসনে এগিয়ে আছি, যার কোনো খবর দেয়া হচ্ছে না। সবকিছু ভুলভাবে রিপোর্ট করা হচ্ছে। নির্বাচন কমিশন সম্পূর্ণ নিজের ইচ্ছামতো কাজ করছে এবং কেন্দ্রীয় বাহিনীও তাদের সঙ্গেই আছে। পুলিশও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাজ করছে। আমি দলীয় কর্মীদের বলছি যে হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই; সূর্যাস্তের পর আপনারা জিতবেন। ২-৪ রাউন্ডের গণনা হয়ে গেছে, গণনা ১৪-১৮ রাউন্ড পর্যন্ত চলবে, এবং আমরা জিতব। কারও ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই।’ সূত্র:এনডিটিভি
Go to News Site