Collector
চেন্নাইয়ের হয়ে ধোনির মাঠে নামা আরও পেছাল | Collector
চেন্নাইয়ের হয়ে ধোনির মাঠে নামা আরও পেছাল
Somoy TV

চেন্নাইয়ের হয়ে ধোনির মাঠে নামা আরও পেছাল

আইপিএলের চলমান মৌসুমের অর্ধেকের বেশি শেষ হলেও চেন্নাই সুপার কিংসের হয়ে এখনও মাঠে নামেননি সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এই কিংবদন্তিকে আবারও মাঠে দেখতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হচ্ছে চেন্নাই সমর্থকদের। চলমান আইপিএল মৌসুমের মাঝামাঝি সময়ে সাবেক এই অধিনায়ক পুরোপুরি ফিট হওয়ার কাছাকাছি চলে এসেছিলেন। কিন্তু অনুশীলনের সময় তিনি আবারও চোটে পড়েছেন।কোচিং স্টাফের পক্ষ থেকে ধোনির অনুপস্থিতির প্রধান কারণ হিসেবে তার ফিটনেসের কথাই বলা হয়েছে। তবে কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, অভিজ্ঞ এই উইকেটকিপার-ব্যাটার দলের বর্তমান কম্বিনেশন নষ্ট করতে চান না।এদিকে জানা গেছে, মঙ্গলবার (৫ মে) দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে চেন্নাইয়ের পরবর্তী ম্যাচ খেলতে ধোনি দলের সঙ্গে দিল্লি যাননি।চেন্নাইয়ের সহকারী কোচ এরিক সিমন্স বলেছেন, 'সে আমাদের সঙ্গে নেই, তবে ধীরে ধীরে উন্নতি করছে। যখন সে প্রস্তুত হবে, তখনই খেলবে। আর কখন মাঠে নামার জন্য প্রস্তুত, সেটা সে নিজেই ভালো জানে। তবে সে সফরে যায়নি।' আরও পড়ুন: আইপিএলে ‘গার্লফ্রেন্ড কালচার’ রুখতে কঠোর হচ্ছে বিসিসিআইধোনির অনুপস্থিতিতে উইকেটের পেছনে দায়িত্ব সামলাচ্ছেন সাঞ্জু স্যামসন। কেরালার এই উইকেটকিপার-ব্যাটার ব্যাট হাতেও দারুণ কার্যকর মৌসুম কাটাচ্ছেন। ৯ ম্যাচে দুটি সেঞ্চুরি করে তিনি এখন পর্যন্ত ৩১৫ রান করেছেন।এর আগে প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং ব্যাখ্যা করেছিলেন, ধোনির ঠিক কোথায় সমস্যা হয়েছে।ফ্লেমিং জানান, ধোনির কাফের চোটটাই সবচেয়ে বড় চিন্তার বিষয়। কারণ এটি যদি আবার গুরুতরভাবে টানে, তাহলে মৌসুমের বাকি অংশ থেকে তিনি ছিটকে যেতে পারেন। সে কারণেই প্রতিযোগিতামূলক ম্যাচে ঝুঁকি না নিয়ে সতর্ক পথ বেছে নিয়েছে সিএসকে।ফ্লেমিং বলেন, 'কাফের চোটটা কঠিন। যদি সে দৌড়াতে গিয়ে আবার কাফে টান খায়, তাহলে সে আর খেলতে পারবে না। আমরা শুরুতেই তাকে এগিয়ে নিতে চেয়েছিলাম। প্রস্তুতি ম্যাচে সে আবারও সামান্য চোট পায়। আমার বোঝাপড়া অনুযায়ী, এরপর থেকে সে শুধু সেখানে নড়াচড়া ফেরাতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু মাঝখানে আবার ধাক্কা এসেছে, তাই আমরা যতটা ভেবেছিলাম, তার চেয়ে বেশি সময় লাগছে।'

Go to News Site