Somoy TV
সুনামগঞ্জের ছাতক ও দিরাই-মদনপুর সড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও এক নারীসহ মোট ৩ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩ জন। সোমবার (৪ মে) দুপুরে এ দুর্ঘটনাগুলো ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ২ জন নিহত হন।নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তিউর জালাল গ্রামের হাসেম আলীর ছেলে ইউসুফ আলী (৫৫)। নিহত সিএনজিচালকের নাম-পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।সিলেট থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস (রিফাত পরিবহন) জালালপুর এলাকায় হঠাৎ লেন পরিবর্তন করে সড়কের ডান দিকে চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে (ইন্নী পরিবহন-১) বাসটি সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি ছিটকে অনেক দূরে পড়ে দুমড়েমুচড়ে যায় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে। ঘটনাস্থলেই চালক ও যাত্রী ইউসুফ আলীর মৃত্যু হয়।আরও পড়ুন: ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল ৪ জনেরজয়কলস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, 'বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।'এদিকে, দিরাই-মদনপুর সড়কে বাসচাপায় অজ্ঞাতপরিচয় এক নারী (৪০) নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ওই নারী ঘটনাস্থলেই মারা যান। পুলিশ নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।
Go to News Site