Collector
হঠাৎ কেন পশ্চিমবঙ্গের সচিবালয় ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী | Collector
হঠাৎ কেন পশ্চিমবঙ্গের সচিবালয় ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী
Somoy TV

হঠাৎ কেন পশ্চিমবঙ্গের সচিবালয় ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী

ভারতের পশ্চিমবঙ্গের ‘নবান্ন’ ঘিরে ফেলেছে দেশটির কেন্দ্রীয় বাহিনী। সোমবার (৪ মে) রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির সরকার গঠনের পথ প্রশস্ত হওয়ার পরে রাজ্যের সচিবালয় নবান্নের সামনে নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয়েছে।একটি মহল থেকে দাবি করা হয়েছে, শিক্ষা, রেশন থেকে পুরনিয়োগ - বিভিন্ন দুর্নীতি মামলার তদন্ত চালাচ্ছে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা। সেইসব তদন্ত সংক্রান্ত নথি সুরক্ষিত রাখতেই নবান্নের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। যদিও বিষয়টি নিয়ে সরকারিভাবে কোনো মন্তব্য করা হয়নি। এ বিষয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য সুবীর সাহা দাবি করেছেন, নবান্ন, বিভিন্ন সচিবালয়, ডিরেক্টরেটের বিভিন্ন ফাইল সরানো হচ্ছে বলে তাদের কাছে খবর এসেছে। বিভিন্ন ডিজিটাল ফাইল মুছে ফেলা হচ্ছে, নষ্ট করে দেয়া হচ্ছে।  আরও পড়ুন: বিধানসভা নির্বাচন /পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে মমতার দলের কার্যালয়ে হামলা-আগুন! আর সেই কাজটা একশ্রেণির রাজ্য সরকারি কর্মচারীরা করছেন বলে অভিযোগ তুলেছেন সংগ্রামী যৌথ মঞ্চের এই সদস্য। নির্বাচন কমিশনের সাম্প্রতিক ফলাফল অনুযায়ী, বিজেপি চারটি আসনে জিতেছে। এগিয়ে আছে ১৯৩টি আসনে। আবার তৃণমূল একটি আসনে জিতে গেছে। এগিয়ে আছে ৯০টি আসনে। কংগ্রেস এবং হুমায়ুন কবীরের দল দুটি করে আসনে এগিয়ে আছে। সিপিআইএম এবং আইএসএফ এগিয়ে আছে একটি আসনে। যদিও দুপুরে তৃণমূল কর্মী-সমর্থকদের দেয়া বার্তায় বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, সূর্যাস্তের পরে জয় আসবে। তিনি বলেন, ‘প্রথম ২-৩ রাউন্ডে আমি কাল থেকেই বলছি ওদেরগুলো (বিজেপি) আগে দেখাবে। আমাদেরগুলো পরে দেখাবে। এটা দেখে ভয় পেয়ে বা হতাশ হয়ে কেন্দ্র ছেড়ে চলে আসবেন না।’ সেইসঙ্গে তৃণমূল নেত্রী বলেন, ‘আমি আমাদের সব কাউন্টিং এজেন্টদের, আমাদের সমস্ত পার্টির কর্মীদের বলব, অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম, সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। তিন-চার রাউন্ড কাউন্ট হলেও এটা ১৪-১৮ রাউন্ড কাউন্ট হয়। তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি, ওয়াচ। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি।’  আরও পড়ুন: পশ্চিমবঙ্গ নির্বাচন /মমতা ও শুভেন্দুর মোবাইল ফোন নিয়ে নেয়ার নির্দেশ! ‘আপনারা কেউ ভয় পাবেন না। নিশ্চিতে থাকুন। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব’, যোগ করেন তিনি। সূত্র: হিন্দুস্তান টাইমস

Go to News Site