Collector
স্বাধীন গণমাধ্যমই গণতান্ত্রিক সরকারের জবাবদিহির প্রধান মাধ্যম | Collector
স্বাধীন গণমাধ্যমই গণতান্ত্রিক সরকারের জবাবদিহির প্রধান মাধ্যম
Jagonews24

স্বাধীন গণমাধ্যমই গণতান্ত্রিক সরকারের জবাবদিহির প্রধান মাধ্যম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের কাছে যত বেশি দায়বদ্ধ থাকা যায়, জবাবদিহির মধ্যে থাকা যায়, ততই একটি গণতান্ত্রিক সরকারের পথ চলা অনেক বেশি সঠিক ও পরিষ্কার হয়। একটি স্বাধীন গণমাধ্যমই গণতান্ত্রিক সরকারের জবাবদিহির প্রধান মাধ্যম। সোমবার (৪ মে) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) নবনির্বাচিত কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংবাদিকতা একটি মহান পেশা উল্লেখ করে মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‌‘এর মাধ্যমে একমাত্র উপকৃত হয় জনগণ। রাষ্ট্রের মালিকও কিন্তু জনগণ। গণমাধ্যমের পেশা চর্চা করার ক্ষেত্রে মানুষের পক্ষে, গণতন্ত্রের পক্ষে এবং যুক্তির পক্ষে দাঁড়ানোর যে প্রতিশ্রুতি, তা বাদ দিলে তো আর গণমাধ্যম থাকে না। নীতিনিষ্ঠ এবং দেশপ্রেম নির্ভর এই পেশাকে তার মূল্যবোধের জায়গায় স্থির রাখতে চাইলে বিদ্যমান চ্যালেঞ্জগুলোকে চিহ্নিত করতে হবে এবং সেগুলোকে মোকাবিলা করতে হবে।’ অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব। সভাপতিত্ব করেন সাংবাদিক সমিতির সদ্য বিদায়ী কমিটির সভাপতি মেহেদী মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক সমিতির সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক রাজিব রায়হান। রকিব হাসান প্রান্ত/এসআর/এমএস

Go to News Site