Somoy TV
সোমবার (৪ মে) শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে অ্যাডহক কমিটির তৃতীয় সভায় বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সভায় বিসিবির আঞ্চলিক ক্রিকেট সংস্থার অ্যাডহক কমিটিগুলো বিলুপ্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সভায় বিসিবির পরবর্তী বোর্ড নির্বাচন প্রক্রিয়া শুরুর সিদ্ধান্তও নেয়া হয়েছে।বিসিবির বিগত কমিটির সময় আঞ্চলিক ক্রিকেট সংস্থাগুলোর জন্য অ্যাডহক কমিটি গঠন করা হয়েছিল। এদিন তামিম ইকবালের নেতৃত্বাধীন বোর্ড তাৎক্ষণিক কার্যকারিতার ভিত্তিতে চট্টগ্রাম, সিলেট এবং বরিশালের আঞ্চলিক ক্রিকেট সংস্থাগুলোর পূর্বে গঠিত অ্যাড-হক কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে।একই বিজ্ঞপ্তিতে বিসিবির পরবর্তী নির্বাচনের প্রক্রিয়া শুরুরও সিদ্ধান্তের কথা জানিয়েছে। যার প্রথম ধাপ হিসেবে বিসিবির গঠনতন্ত্রের ১২.৭ অনুচ্ছেদ অনুযায়ী সব শ্রেণি থেকে কাউন্সিলর মনোনয়নের আহ্বান জানিয়ে শিগগিরই একটি নোটিশ জারি করা হবে জানানো হয়েছে। আরও পড়ুন: বিসিবির টয়লেটেও ‘দুর্নীতি’ খুঁজে পেলেন তামিমপরবর্তী বিসিবি নির্বাচন পরিচালনার জন্য বোর্ড তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে। এই নির্বাচন কমিশনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অথবা জাতীয় ক্রীড়া পরিষদের একজন প্রতিনিধি এবং বিসিবি মনোনীত দুজন সদস্য থাকবেন।এই বিজ্ঞপ্তিতে বিসিবি নতুন অফিসিয়াল ড্রিংকিং ওয়াটার ও বেভারেজ পার্টনারশিপের নামও অনুমোদনের কথাও জানিয়েছে। বোর্ড দুই বছরের জন্য কোকা-কোলা বাংলাদেশকে বিসিবির অফিসিয়াল ড্রিংকিং ওয়াটার ও বেভারেজ পার্টনার হিসেবে অনুমোদন দিয়েছে।
Go to News Site