Collector
হাম মোকাবিলায় ঢামেকে চালু হচ্ছে ফিল্ড হাসপাতাল | Collector
হাম মোকাবিলায় ঢামেকে চালু হচ্ছে ফিল্ড হাসপাতাল
Somoy TV

হাম মোকাবিলায় ঢামেকে চালু হচ্ছে ফিল্ড হাসপাতাল

হামের প্রাদুর্ভাবের মোকাবিলায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চালু হচ্ছে ফিল্ড হাসপাতাল। যেখানে চালু করা হয়েছে ২০টি বেড।সোমবার (৪ মে) বিকেলে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই ফিল্ড হাসপাতালটি নির্মাণ করা হয়েছে। ঢাকা মেডিকেলের পক্ষ থেকে চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয়, এমনকি সব ধরনের ওষুধ সরবরাহ করবে ঢাকা মেডিকেল।আরও পড়ুন: ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে রেকর্ড ১৭ শিশুর মৃত্যুপরিচালক বলেন, রোববার রাতেই সেনাবাহিনী কাজ শেষ করেছে। চারপাশে তাবু টানিয়ে দিয়েছে, যাতে ঝড় বৃষ্টিতে কোন অসুবিধা না হয়। ভিতরে ২০টি বেড দেয়া আছে। এছাড়া ৯টি এসির ব্যবস্থা করা হয়েছে। আজ ঢাকা মেডিকেলের গণপূর্ত বিভাগ থেকে চারপাশে ড্রেনের কাজ চলছে, যাতে পানি না জমে। এবং বিদ্যুৎ সংযোগের কাজ চলছে। খুব শিগগিরই এখানে রোগী ভর্তি করে চিকিৎসা দেয়া শুরু হবে।

Go to News Site