Collector
গুপ্তহত্যা ও অভ্যুত্থানের আশঙ্কা, পুতিনের নিরাপত্তা কঠোর করল ক্রেমলিন | Collector
গুপ্তহত্যা ও অভ্যুত্থানের আশঙ্কা, পুতিনের নিরাপত্তা কঠোর করল ক্রেমলিন
Somoy TV

গুপ্তহত্যা ও অভ্যুত্থানের আশঙ্কা, পুতিনের নিরাপত্তা কঠোর করল ক্রেমলিন

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত নিরাপত্তা ব্যাপকভাবে বাড়িয়েছে ক্রেমলিন। এছাড়াও ঘনিষ্ঠ কর্মীদের বাড়িতে নজরদারি ব্যবস্থা স্থাপন করেছে।শীর্ষ রুশ সামরিক ব্যক্তিত্বদের একের পর এক গুপ্তহত্যা এবং অভ্যুত্থানের আশঙ্কার কারণে নেয়া নতুন পদক্ষেপের অংশ হিসেবে এমন উদ্যোগ নেয়া হয়েছে। সংবাদমাধ্যম সিএনএন-এর হাতে আসা একটি ইউরোপীয় গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুসারে এসব তথ্য জানা যায়। আরও পড়ুন:ইউরোপে কত মার্কিন সেনা মোতায়েন, তাদের ভূমিকা কী?নথিতে বলা হয়, পুতিনের বাসভবনে কর্মরত রাঁধুনি, দেহরক্ষী এবং আলোকচিত্রীদেরও গণপরিবহনে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। এতে আরও বলা হয়, ক্রেমলিন প্রধানের সঙ্গে দেখা করতে আসা দর্শনার্থীদের দুবার স্ক্রিনিং করতে হবে এবং তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা ব্যক্তিদের কেবল ইন্টারনেট সংযোগবিহীন ফোন ব্যবহার করতে পারবেন।ডিসেম্বরে একজন শীর্ষ জেনারেলের হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক মাসগুলোতে এই পদক্ষেপ নেয়া হয়, যা রাশিয়ার নিরাপত্তা সংস্থার শীর্ষ পর্যায়ে একটি বিবাদের জন্ম দিয়েছে। এগুলো ক্রেমলিনের অভ্যন্তরে ক্রমবর্ধমান অস্বস্তির ইঙ্গিত দেয়, কারণ এটি দেশে ও বিদেশে অর্থনৈতিক সংকট, ভিন্নমত এবং ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে কঠিন পরিস্থিতিসহ নানা ক্রমবর্ধমান সমস্যার সম্মুখীন হচ্ছে। বলছে প্রতিবেদন। এছাড়া রুশ নিরাপত্তা কর্মকর্তারা পুতিন নিয়মিত যেসব জায়গায় যাতায়াত করতেন তার সংখ্যা ব্যাপকভাবে কমিয়ে দিয়েছেন। তিনি ও তার পরিবার মস্কো অঞ্চলের তাদের স্বাভাবিক বাসভবনে এবং সেন্ট পিটার্সবার্গ ও রাজধানীর মধ্যবর্তী রাষ্ট্রপতির নির্জন গ্রীষ্মকালীন অবকাশ যাপনের স্থান ভালদাইতে যাওয়া বন্ধ করে দিয়েছেন।২০২৫ সালে নিয়মিত সফরের কথা থাকলেও তিনি এ বছর এখন পর্যন্ত কোনো সামরিক স্থাপনা পরিদর্শন করেননি। এজন্য ক্রেমলিন তার আগে থেকে রেকর্ড করা ছবি জনসাধারণের কাছে প্রকাশ করে, প্রতিবেদনে আরও বলা হয়। এছাড়া ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর থেকে পুতিন সপ্তাহের পর সপ্তাহ উন্নতমানের বাঙ্কারে কাটান বলেও জানানো হয়।  আরও পড়ুন:উত্তর ইউরোপীয় দেশগুলো নিয়ে নতুন নৌবাহিনী গঠনের ঘোষণা ব্রিটেনের এদিকে, প্রতিবেদনটিতে অভ্যন্তরীণ নিরাপত্তার অবনতি নিয়ে মস্কোর উদ্বেগের বিরল বিবরণ দেয়া হয়েছে। এতে শীর্ষ কর্মকর্তাদের সুরক্ষার দায়িত্ব কার, তা নিয়ে রুশ নিরাপত্তা ও সামরিক কমান্ডের মধ্যে সৃষ্ট একটি বড় ধরনের বিবাদের সম্ভাব্য বিব্রতকর বিবরণও তুলে ধরা হয়েছে – প্রতিবেদনে বলা হয়, এই ঘটনার জেরেই পুতিনের প্রোটোকল পর্যালোচনা করা হয় এবং আরও ১০ জন ঊর্ধ্বতন কমান্ডারকে উচ্চতর ব্যক্তিগত নিরাপত্তা দেয়া হয়।

Go to News Site