Collector
হরমুজে আরব আমিরাতের ট্যাঙ্কারে অজ্ঞাত প্রজেক্টাইল হামলা | Collector
হরমুজে আরব আমিরাতের ট্যাঙ্কারে অজ্ঞাত প্রজেক্টাইল হামলা
Jagonews24

হরমুজে আরব আমিরাতের ট্যাঙ্কারে অজ্ঞাত প্রজেক্টাইল হামলা

হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের একটি ট্যাঙ্কারে অজ্ঞাত প্রজেক্টাইল হামলা চালানো হয়েছে। রোববার (৩ মে) আমিরাতে উপকূলের কাছাকাছি ওমান উপসাগরে থাকা অবস্থায় ট্যাঙ্কারটিতে হামলা চালানো হয়। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এই তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে গালফ নিউজ। বিবৃতিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ থেকে ৭৯ নটিক্যাল মাইল (১২৫.৯ কিলোমিটার) উত্তরে একটি ঘটনার রিপোর্ট পেয়েছে ইউকেএমটিও। গালফ স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী রাত ১১:৪০ মিনিটে অজ্ঞাত প্রজেক্টাইল দ্বারা একটি ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে। সংস্থাটি আরও জানায়, সব ক্রু নিরাপদ আছে এবং কোনো পরিবেশগত ক্ষতির খবর পাওয়া যায়নি। এ ঘটনায় যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস অপারেশনস সেন্টার একটি সতর্কবার্তা জারি করেছে। এছাড়া সন্দেহজনক কোনো কার্যকলাপ দেখলে সঙ্গে সঙ্গে রিপোর্ট করতে পরামর্শ দিয়েছে। এর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহর উত্তরে ওমান উপসাগরের একটি অবস্থান চিহ্নিত করে মানচিত্রও সংযুক্ত করা হয়েছে। কেএম

Go to News Site