Somoy TV
ব্যান্ড তারকা হাসানের মা রৌশনারা আজিজ মারা গেছেন। সোমবার (৪ মে) দুপুর সাড়ে ১২টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।সন্ধ্যায় হাসান আর্ক ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।পোস্টে বলা হয়, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমাদের সবার প্রিয় হাসান ভাইয়ের শ্রদ্ধেয় আম্মা রৌশনারা আজিজ আজ দুপুর ১২টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন।মায়ের বিদায় একজন সন্তানের জীবনে এমন এক শূন্যতার সৃষ্টি করে, যা কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই গভীর শোকের মুহূর্তে আমরা আর্ক ব্যান্ড পরিবারের পক্ষ থেকে হাসান ভাই ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি। এদিকে আর্ক ব্যান্ডের সদস্য টিংকু আজিজুর রহমান এক পোস্টে লিখেছেন, ‘ভীষণ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমাদের সবার প্রিয় আর্ক ব্যান্ডের হাসান ভাইয়ের শ্রদ্ধেয় আম্মা রৌশনারা আজিজ (বয়স ৮৬) আজ ৪ মে দুপুর ১২:৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’ ওই পোস্টে হাসান ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন টিংকু।
Go to News Site