Collector
রিয়ালের শর্ট লিস্টে এবার অ্যাস্টন ভিলার কোচের নাম! | Collector
রিয়ালের শর্ট লিস্টে এবার অ্যাস্টন ভিলার কোচের নাম!
Somoy TV

রিয়ালের শর্ট লিস্টে এবার অ্যাস্টন ভিলার কোচের নাম!

আসন্ন মৌসুমে রিয়াল মাদ্রিদের সম্ভাব্য নতুন কোচের তালিকায় যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। এই তালিকায় এবার যুক্ত হলো উনাই এমেরির নাম। আলভারো আরবেলোয়ার উত্তরসূরির সন্ধানে থাকা লস ব্লাঙ্কোরা নাকি সম্ভাব্য কোচের শর্ট লিস্টে অ্যাস্টন ভিলার এই কোচকেও রাখা হয়েছে, এমন গুঞ্জন দানা বাঁধছে।স্প্যানিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আলভারো আরবেলোয়ার বিদায় অবশ্যম্ভাবী। টানা দুই মৌসুম বড় কোনো শিরোপা না পাওয়ায় মাদ্রিদের শীর্ষ কর্তারা নতুন যুগের জন্য নতুন কোচ খুঁজছেন। সেই প্রক্রিয়ায় সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ও ক্লাব বোর্ডের বিবেচনায় গুরুত্ব পেয়েছেন এমেরি।উনাই এমেরি দীর্ঘদিন থেকেই কোচ হিসেবে আলোচিত। ২০২২ সালে ভিলা পার্কে যোগ দেওয়ার পর তিনি অ্যাস্টন ভিলাকে ধারাবাহিকভাবে প্রিমিয়ার লিগের শীর্ষ পাঁচের প্রতিদ্বন্দ্বী দলে পরিণত করেছেন। গত দুই মৌসুম ধরে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। এর আগে তিনি সেভিয়া এবং ভিয়ারিয়ালেও কৌশলগত শৃঙ্খলা ও কার্যকর দলগঠনের দক্ষতা দেখিয়েছেন।এদিকে জোসে মরিনিয়োর নাম এখনও আলোচনায় রয়েছে। এই পর্তুগিজ কোচ ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত সান্তিয়াগো বের্নাব্যুতে কোচের দায়িত্বে সামলেছেন এবং তিনটি শিরোপা জিতেছিলেন, যার মধ্যে রয়েছে রেকর্ড পয়েন্টসহ লা লিগা। সেই সময়ে তার অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন বার্সেলোনার পেপ গার্দিওলা। আরও পড়ুন: রিয়ালের দুর্দিনে বান্ধবী নিয়ে ইতালি ট্যুরে এমবাপ্পে, সমালোচনার জবাব দিলেন কোচবর্তমানে বেনফিকাতে থাকা মরিনিয়োর চুক্তিতে একটি ব্রেক ক্লজ আছে বলেও জানা গেছে।সাবেক ফুটবলার ও টিভি পণ্ডিত অ্যালে ম্যাককোইস্ট এই প্রসঙ্গে বলেছেন, তিনি এমেরিকে ইংল্যান্ডেই দেখতে চান। তার ভাষায়, 'সত্যি বলতে, আমি চাই না সে চলে যাক। আমি তাকে খুব পছন্দ করি। অ্যাস্টন ভিলা তাকে হারালে ভিলা পার্কে সেটা প্রায় ধ্বংসাত্মক হবে। তবে আমার এক অংশ আবার দেখতে চাইবে, সে কীভাবে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিউস জুনিয়রদের সামলায়।'তিনি আরও বলেন, এমেরির কাজের ধারাবাহিকতা তাকে বিশ্বের সবচেয়ে বড় ক্লাবগুলোর জন্য স্বাভাবিক পছন্দে পরিণত করেছে। তার ভাষায়, 'সে প্রতিটি স্তরেই নিজেকে প্রমাণ করেছে, শুধু আর্সেনাল অধ্যায় বাদ দিলে। সে অসাধারণ কাজ করেছে, তবে আমি চাই সে এখানেই থাকুক।'এমেরির অধীনে প্রথম মৌসুমে অ্যাস্টন ভিলা সপ্তম স্থানে শেষ করে এবং উয়েফা কনফারেন্স লিগে জায়গা নিশ্চিত করে। এর মাধ্যমে দীর্ঘ সময় পর আবার ইউরোপিয়ান ফুটবলে ফেরে ক্লাবটি। আরও পড়ুন: থামল আল নাসরের ২০ ম্যাচের জয়রথ, রোনালদোদের টক্কর দিচ্ছে বেনজেমার দলপরের মৌসুমে তিনি দলকে চ্যাম্পিয়ন্স লিগে তুলেন, যা ১৯৮৩ সালের পর টুর্নামেন্টটিতে ক্লাবটির প্রথমবারের মতো সুযোগ পাওয়া। সেই আসরে তারা কোয়ার্টার-ফাইনাল পর্যন্ত পৌঁছায়। পরে পিএসজির কাছে হেরে তারা বিদায় নেয়, যারা পরবর্তীতে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ।চলতি মৌসুমে অ্যাস্টন ভিলা এখনও চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়ার লড়াইয়ে আছে। অন্যদিকে, ইউরোপা লিগের শেষ চারের প্রথম লেগে তারা নটিংহ্যাম ফরেস্টের কাছে ১-০ গোলে পিছিয়ে আছে।

Go to News Site