Somoy TV
কক্সবাজারে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ২৯ মার্চ থেকে এই পর্যন্ত ১ মাস ৬ দিনে জেলায় এক রোহিঙ্গাসহ মোট ১৩১ শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে বর্তমানে কক্সবাজারের সাতটি হাসপাতালে ১৪৭ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি থাকার তথ্য জানিয়েছে কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়।সোমবার (৪ মে) সন্ধ্যায় কক্সবাজার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া তথ্য মতে, নতুন করে মৃত ২ শিশুই রামু উপজেলার। দুজনই কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন থেকে মৃত্যুবরণ করেন।এর মধ্যে মিজানুর রহমানের ৮ মাস বয়সী ছেলে আতিকুর রহমানকে রোববার (৩ মে) রাত ১টায় হাসপাতালে আনা হয়। এরপর শিশুটি মারা যায়। অপর শিশু জাবেদের ৬ মাস বয়সী কন্যা ওয়াজিফাকে গত ২৪ এপ্রিল বিকালে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রোববার রাত ৯টার দিকে সে মারা যায়।আরও পড়ুন: ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে রেকর্ড ১৭ শিশুর মৃত্যুএ নিয়ে গত ২৯ মার্চ থেকে এ পর্যন্ত এক মাস ৬ দিনে কক্সবাজার জেলায় এক রোহিঙ্গাসহ মোট ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রামু উপজেলায় ছয়জন, কক্সবাজার সদর উপজেলায় দুই, কক্সবাজার পৌরসভা, মহেশখালী, কুতুবদিয়া ও উখিয়ায় একজন করে চারজনের মৃত্যু হয়।সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫২ জন এবং ছাড়পত্র নিয়েছে ৩৭ জন। জেলার ৭ হাসপাতালে ভর্তি রয়েছে ১৪৭ শিশু। যেখানে কক্সবাজার সদর হাসপাতালে ৭৯ জন, চকরিয়ায় ১৭, পেকুয়ায় ৫, উখিয়ায় ১৫, টেকনাফে ৮, রামুতে সাত ও মহেশখালীতে ১৬ জন ভর্তি রয়েছে। গত ২৯ মার্চ থেকে এ পর্যন্ত জেলায় উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৩৯৯ জন।
Go to News Site