Somoy TV
ক্ষমতা গ্রহণের পর থেকে প্রতিদিন অসংখ্য বৈষম্যমূলক তদবির মোকাবিলা করছেন বলে অভিযোগ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।সোমবার (৪ মে) নিজের ‘বাংলাদেশের শিক্ষা সংস্কারের রূপরেখা: দ্য লার্নিং নেশন’ বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শিক্ষকদের পছন্দের বদলি আর শিক্ষার্থীদের পছন্দের বিদ্যাপিঠে ভর্তির জন্যে প্রতিদিনই হাজারো অনুরোধ পাই। কিন্তু আমরা বৈষম্য করতে চাই না, কিন্তু আমাদের কাছে বৈষম্যের অনুরোধ নিয়েই আসা হয়। এ সময় তিনি দাবি করেন, সরকার আপনাদের জন্য কাজ করছে। আপনাদের জানা দরকার, সেই জায়গাটা আমরা বন্ধ করতে চাই না। আরও পড়ুন: প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে বার্তা দিলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, আমার বইয়ে দেশের গবেষণা নিয়ে লিখেছি। এখানে গবেষণার সুযোগ কম। শিক্ষা নিয়ে বাস্তবতা তুলে ধরার চেষ্টা করেছি। তিনি বলেন, আমরা শিক্ষায় জিডিপি ৫ শতাংশে নিয়ে আসতে চাই। বৈষম্য করতে চাইনা, সঠিক জায়গায় অর্থ ব্যয় করতে চাই। আরও পড়ুন: প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী এ সময় প্রাইমারি স্কুলের জায়গা দখলসহ নানান সমস্যা আছে উল্লেখ করে সে সবের সমাধান করা হবে বলেও জানান তিনি।
Go to News Site