Somoy TV
তবে কি ব্রাজিলিয়ান ক্লাবের পর এবার নেইমার তরী ভেড়াতে চলেছেন লিওনেল মেসির দেশ আর্জেন্টিনাতে? ৩৪ বছর বয়সী সুপারস্টারকে ঘিরে আবারও নতুন করে দলবদলের গুঞ্জন শুরু হয়েছে। সম্প্রতি আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসে নেইমারকে দেখা যাওয়ার পর দেশটির ক্লাব বোকা জুনিয়র্সে তার সম্ভাব্য যোগদান নিয়ে আলোচনা তীব্র হয়েছে।বর্তমানে সান্তোসে খেলা এই ব্রাজিলিয়ান তারকা দলের সঙ্গে কোপা সুদামেরিকানার ম্যাচ খেলতে আর্জেন্টিনায় গিয়েছিলেন। সান লরেঞ্জোর বিপক্ষে ম্যাচের আগে তিনি সময় বের করে বোকা জুনিয়র্সের ক্যাসা আমারিয়া অনুশীলন কেন্দ্র ঘুরে দেখেন। এই জায়গাটি ক্লাবটির মাঠ লা বম্বোনেরা থেকে খুব কাছেই অবস্থিত।সেখানে তাকে দুটি বিশেষ জার্সি উপহার দেওয়া হয়। একটি ছিল তার নিজের নাম লেখা, আরেকটিতে ছিল কিংবদন্তি হুয়ান রোমান রিকুয়েলমের নাম, যিনি বর্তমানে বোকা জুনিয়র্সের সভাপতি। ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, এটি কেবল সৌজন্য সাক্ষাৎ। কিন্তু নেইমারকে নীল-হলুদ জার্সির সঙ্গে ছবি তুলতে দেখেই সমর্থকদের মধ্যে 'গ্যালাকটিক' সাইনিংয়ের স্বপ্ন জেগে উঠেছে। নিজের নাম লেখা বোকা জুনিয়র্সের জার্সি হাতে নেইমার। ছবি: বোকা জুনিয়র্সতবে আনুষ্ঠানিক প্রস্তাবের বিষয়ে প্রশ্ন উঠতেই বোকার কর্মকর্তারা গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তাদের দাবি, সফরের সময় সভাপতি ও খেলোয়াড়ের মধ্যে কোনো আনুষ্ঠানিক আলোচনা বা উচ্চপর্যায়ের বৈঠক হয়নি। আরও পড়ুন: রাফিনিয়ার জন্য ১৩০০ কোটি টাকার প্রস্তাব পায়ে ঠেলবে কি বার্সেলোনা?নেইমারের সঙ্গে বোকা জুনিয়র্সের সম্ভাব্য সম্পর্কের পেছনে তার কয়েকজন সাবেক সতীর্থের বন্ধুত্বও বড় কারণ। বুয়েন্স এইরেসে অবস্থানকালে তিনি সাবেক পিএসজি সতীর্থ অ্যান্দের এরেরার সঙ্গে দেখা করেন। জানা গেছে, এরেরা তাকে লা বম্বোনেরায় খেলার অনন্য অভিজ্ঞতার কথা বলেছেন। এছাড়া লিয়ান্দ্রো পারেদেস আগেও মজা করে বলেছিলেন, তিনি তার বন্ধুকে আর্জেন্টিনার এই ক্লাবে এনে কোপা লিবের্তাদোরেস জেতার লড়াইয়ে নামাতে চান। ¿Neymar? Con la camiseta de Boca puesta. ¡Le queda pintada! El brasileño estuvo en Argentina para el partido entre Santos y San Lorenzo y aprovechó para intercambiar camisetas con Leandro Paredes y Ander Herrera.✍️ También se llevó la firma de los jugadores de Boca. pic.twitter.com/UFl6wky1X7— Eterno Boca (@EternoBoca12) May 2, 2026 খবরে আরও বলা হচ্ছে, বোকা জুনিয়র্স বড় তারকাদের নিয়ে নতুন একটি প্রকল্প গড়ছে। সেখানে পাওলো দিবালার নামও জোরালোভাবে শোনা যাচ্ছে। এমন দলে নেইমার যোগ দিলে সেটি দক্ষিণ আমেরিকার ফুটবলে বড় বার্তা হয়ে দাঁড়াবে। আরও পড়ুন: রিয়ালের শর্ট লিস্টে এবার অ্যাস্টন ভিলার কোচের নাম!অন্যদিকে সান্তোসে নেইমারের বর্তমান পরিস্থিতিকে কিছুটা অস্থির বলা হচ্ছে। ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত তার চুক্তি থাকলেও, ২০২৫ সালে ফেরার সময় করা লাভজনক চুক্তির কিছু অর্থ এখনও বকেয়া আছে বলে খবর রয়েছে। এই আর্থিক টানাপোড়েনের সঙ্গে নতুন প্রতিযোগিতামূলক চ্যালেঞ্জের আগ্রহ মিলিয়ে সম্ভাব্য আগ্রহী ক্লাবগুলো তার পরিস্থিতির দিকে নজর রাখছে।তবে আর্জেন্টিনায় যাওয়া যতই আবেগঘন হোক, সেটাই একমাত্র পথ নয়। ব্রাজিলের অভ্যন্তরীণ সূত্রগুলোর মতে, যদি নেইমার আবার নিজের দেশ ছাড়েন, তাহলে তার অন্য কোনো দক্ষিণ আমেরিকান লিগের তুলনায় মেজর লিগ সকারে যাওয়ার সম্ভাবনাই বেশি।
Go to News Site