Collector
সুনামগঞ্জে বাসের ধাক্কায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ | Collector
সুনামগঞ্জে বাসের ধাক্কায় একই পরিবারের চারজনসহ নিহত ৫
Somoy TV

সুনামগঞ্জে বাসের ধাক্কায় একই পরিবারের চারজনসহ নিহত ৫

সুনামগঞ্জের ছাতকে বাসের ধাক্কায় একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন।সোমবার (৪ মে) সুনামগঞ্জ-সিলেট সড়কের উপজেলার জালালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- তাহিরপুর উপজেলার তিওর জালাল গ্রামের ইউসুফ আলী, তার দুই মেয়ে নিলুফা আক্তার (৩০) ও কেয়া মনি (১৭) এবং ভাতিজি জামাই একই উপজেলার বিন্নাকুলি গ্রামের মো. শাহাব উদ্দিন ও সিএনজিচালক। তবে নিহত সিএনজিচালকের পরিচয় এখনও জানা যায়নি।আরও পড়ুন: ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় পথচারী নিহতহাইওয়ে পুলিশ জানায়, সিলেট থেকে যাত্রী নিয়ে সুনামগঞ্জের দিকে আসছিল রিফাত পরিবহনের একটি বাস। এ সময় সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় ইউসুফ আলী, তার দুই মেয়ে ও ভাতিজি জামাই যাত্রা করছিলেন। পথে জালালপুর এলাকায় পৌঁছালে বাসটি হঠাৎ লেন পরিবর্তন করে অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে দূরে ছিটকে পড়ে। বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক ও ইউসুফ আলীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় নিলুফা আক্তার, কেয়া আক্তার ও মো. শাহাব উদ্দিনকে উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়।আরও পড়ুন: সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩এ দিকে দুর্ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যায়।এ বিষয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার জানান, দুর্ঘটনায় সিএনজিচালকসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজনের মরদেহ সুনামগঞ্জে রয়েছে। এ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Go to News Site