Somoy TV
দেশের শীর্ষ জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভি। টেলিভিশনটির অনলাইন সংস্করণ সময় নিউজে সোমবার (৪ মে) প্রকাশিত সেরা সাতটি আলোচিত খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো।পশ্চিমবঙ্গ নির্বাচন: মমতার ১৫ বছরের শাসনের অবসান, জয় নিশ্চিত করল বিজেপি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ২০৮টি আসনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় নিশ্চিত করেছে বিজেপি। এর মধ্য দিয়ে অবসান হলো তৃণমূলের দীর্ঘ শাসনের। বিস্তারিত পড়তে ক্লিক করুন। নিজের আসনে ১৫ হাজারের বেশি ভোটে শুভেন্দুর কাছে হারলেন মমতা দীর্ঘদিন ভবানীপুরে লড়াই করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই এবার পরাজিত তিনি। ২০ রাউন্ড গণনার শেষে ১৫ হাজার ১১৪ ভোটে মমতাকে পরাজিত করলেন বিজেপির শুভেন্দু অধিকারী। অর্থাৎ নন্দীগ্রাম ও ভবানীপুর দুই বিধানসভা কেন্দ্রেই জয়ী হলেন শুভেন্দু। বিস্তারিত পড়তে ক্লিক করুন। পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে যে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে ঐতিহ্যবাহী পোশাক দেয়ার বিষয়ে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিস্তারিত পড়তে ক্লিক করুন। আবারও উত্তপ্ত ঢাকার আন্ডারওয়ার্ল্ড, চাঁদাবাজি-গুলিতে বাড়ছে আতঙ্ক আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার আন্ডারওয়ার্ল্ড। কোটি কোটি টাকার চাঁদাবাজি, টেন্ডারবাজি আর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীতে খুন, গুলিবর্ষণ ও হত্যাচেষ্টা এখন প্রায় নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। গত তিন মাসে ঢাকায় এমন অর্ধশতাধিক ঘটনার তথ্য নিয়ে অনুসন্ধান করেছে সময় সংবাদ। এসব ঘটনায় জিসান, ইমন, পিচ্চি হেলালসহ অন্তত ১০ শীর্ষ সন্ত্রাসীর নাম উঠে এসেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বলছে, রাজধানীর অপরাধ জগৎ নিয়ন্ত্রণে ১১০ জন সন্ত্রাসীর তালিকা করা হয়েছে এবং চলতি মাসেই শুরু হবে বিশেষ অভিযান। বিস্তারিত পড়তে ক্লিক করুন। মহিলা মাদ্রাসায় ধর্ষণে ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বা, ধামাচাপা দিতে হুমকির অভিযোগ নেত্রকোনার মদন উপজেলায় এক মাদ্রাসার পরিচালকের লালসার শিকার হয়ে ১২ বছর বয়সী এক শিশু অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষক ও তার পরিবার পলাতক রয়েছে। এদিকে প্রভাবশালী চক্র ও অভিযুক্তের স্বজনরা ঘটনাটি ধামাচাপা দিতে ব্যর্থ হয়ে ভুক্তভোগী পরিবারকে ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। ঢাকার ৬৮ পাম্পে ফুয়েল পাস ছাড়া মোটরসাইকেলে মিলবে না তেল, ১৮টিতে প্রাইভেটকারে ঢাকা মেট্রোপলিটন এলাকার ৬৮টি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি তেল বিতরণের সময় ফুয়েল পাস অ্যাপের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। গ্রামের বাড়িতে পৌঁছেছে লিমনের কফিনবন্দি মরদেহ, শেষবার দেখতে স্বজনদের ভিড় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জের লালডোবা গ্রামে পৌঁছেছে। সোমবার (৪ মে) বিকেল ৩টা ২০ মিনিটে অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। সেখানে শেষবার লিমনকে দেখতে স্বজনরা ভিড় করছেন বলে জানা গেছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন।
Go to News Site