Collector
ওয়ারীতে গাঁজা-ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক | Collector
ওয়ারীতে গাঁজা-ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক
Somoy TV

ওয়ারীতে গাঁজা-ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

রাজধানীর ওয়ারীতে একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা ও মাদকজাতীয় সিরাপসহ তিনজনকে আটক করেছে পুলিশ।সোমবার (৪ এপ্রিল) বিকেলে ওয়ারীর ১ নম্বর ফোল্ডার স্ট্রিটের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ওয়ারি থানা পুলিশ। এ সময় ৩০ কেজি গাঁজা এবং ১৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া নেশাজাতীয় মাদকদ্রব্য ৯২ বোতল ‘চকো-ডিএক্স’ এবং ৮ বোতল ‘এসকাফ’ জব্দ করা হয়। অভিযানে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে আব্দুল করিম ও দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। আরও পড়ুন: তালাবদ্ধ ঘর থেকে ১৫ লাখ টাকার গাঁজা উদ্ধার প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, দীর্ঘদিন ধরে ওই বাসা ভাড়া নিয়ে মাদকের কারবার চালিয়ে আসছিলেন তারা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ওয়ারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Go to News Site