Collector
অবসর বোর্ড ঘিরে সক্রিয় দালালচক্র, সতর্ক করলো কর্তৃপক্ষ | Collector
অবসর বোর্ড ঘিরে সক্রিয় দালালচক্র, সতর্ক করলো কর্তৃপক্ষ
Jagonews24

অবসর বোর্ড ঘিরে সক্রিয় দালালচক্র, সতর্ক করলো কর্তৃপক্ষ

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পাইয়ে দেওয়ার কথা বলে এক প্রতারকচক্র অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে সতর্ক করেছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড। এমন প্রতারক বা দালালচক্রের তথ্য থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে এ চক্র থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বোর্ড। আরও পড়ুনশিক্ষকদের বদলির নীতিমালা অনুমোদন হয়নি, ফের অনিশ্চয়তা তিন ধাপে নতুন বেতন কাঠামো, ১ জুলাই থেকে আংশিক বাস্তবায়নের পরিকল্পনা  সোমবার (৪ মে) রাতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের ওয়েবসাইটে এ বার্তা দেওয়া হয়েছে। অবসরপ্রাপ্ত শিক্ষকদের উদ্দেশে সংক্ষিপ্ত বার্তায় বলা হয়, ‘দালাল ও প্রতারকচক্র থেকে সাবধান! দালাল ও প্রতারকদের ব্যাপারে তথ্য থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করুন। আপনার দাখিলকৃত ডকুমেন্টস সঠিক হলে প্রাপ্য অর্থ যথানিয়মে আপনার ব্যাংক হিসাবে জমা হবে।’ এএএইচ/কেএসআর

Go to News Site