Collector
নড়াইলে বসতঘরে মিলল ১৯ প্যাকেট গাঁজা, নারী আটক | Collector
নড়াইলে বসতঘরে মিলল ১৯ প্যাকেট গাঁজা, নারী আটক
Somoy TV

নড়াইলে বসতঘরে মিলল ১৯ প্যাকেট গাঁজা, নারী আটক

নড়াইলের কালিয়ায় অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজাসহ রুচিয়া বেগম (৫৪) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ ২০ হাজার টাকা।সোমবার (৪ মে) দুপুরে উপজেলার নড়াগাতী থানাধীন পাখিমারা (মধ্যপাড়া) থেকে এই গাঁজা উদ্ধার করা হয়। আটক রুচিয়া বেগম পাখিমারা মধ্যপাড়া গ্রামের মৃত তরিকুল ইসলামের স্ত্রী।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক গোলক মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে অধিদফতরের একটি দল কালিয়া উপজেলার পাখিমারা এলাকায় অভিযান চালায়। এ সময় রুচিয়া বেগমের বসতঘরে তল্লাশি চালিয়ে খাটের নিচে রাখা দুটি বস্তা থেকে ১৯টি প্যাকেটে থাকা ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ ২০ হাজার টাকা। অভিযান শেষে ঘটনাস্থল থেকেই রুচিয়া বেগমকে আটক করা হয়। এ সময় অভিযানের খবর পেয়ে তার অন্যতম সহযোগী রিপুল সরদার পালিয়ে যান। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের চারটি মামলা রয়েছে।আরও পড়ুন: ওয়ারীতে গাঁজা-ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক গোলক মজুমদার বলেন, এ ঘটনায় নড়াগাতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। জেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এ কর্মকর্তা।

Go to News Site