Somoy TV
বিশ্বব্যাপী প্রতিদিন ঘটে যাওয়া অসংখ্য ঘটনা থেকে উল্লেখযোগ্য কিছু বিষয় স্মরণীয় হয়ে থাকে। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সেসব ঘটনা। তাই ইতিহাস সব সময় গুরুত্ব বহন করে।আজ মঙ্গলবার, ৫ মে ২০২৬। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি ১৫৭০ - ডেনিশদের বিরুদ্ধে তুরস্কের যুদ্ধ ঘোষণা। ১৭৮৯ - ফরাসি বিপ্লব শুরু হয়। ১৭৯৯ - বীর সেনানী টিপু সুলতানকে সমাহিত করা হয়। ১৯৩০ - ভারত শাসনকারী ব্রিটিশ সরকার মোহনদাস করমচাঁদ গান্ধীকে বিনা বিচারে বন্দি করে। ১৯৩৬ - ইতালীয় বাহিনী আদ্দিস আবাবা দখল করে। ১৯৪২ - ব্রিটিশ বাহিনী মাদাগাস্কার অধিকার করে। ১৯৪৫ - চেকোশ্লোভাকিয়ার কমিউনিস্ট পার্টি আত্মগোপন অবস্থা থেকে বের হয়ে দেশব্যাপী গণঅভ্যুত্থানে যোগ দেয়। ১৯৫৫ - জার্মানি সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়। ১৯৬১ - প্রথম মার্কিন নভোচারী এলান শেপহার্ড জুনিয়রের মহাকাশ যাত্রা। ১৯৮১ - দক্ষিণ বেলফাস্টের মেজ কারাগারে আটক আইরিশ-ক্যাথলিক নেতা ববি স্যান্ডস ৬৬ দিন টানা অনশনের পর পরলোকগমন করেন। ২০০০ - ইউশিরো মোরি জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ২০১৩ - মতিঝিলের শাপলা চত্বরে ১৩ দফা দাবি নিয়ে ইসলামী জোট হেফাজতে ইসলাম আন্দোলনের জন্য জড়ো হয়। পরে রাতে তাদেরকে পুলিশ, র্যাব ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথবাহিনী অভিযান চালিয়ে বিতাড়িত করে। এছাড়াও ভোরে রাষ্ট্রবিরোধী উসকানিমূলক আচরণের অভিযোগে দিগন্ত টিভি ও ইসলামিক টিভি বন্ধ করে দেয়া হয়।২০২৫ - এক সময়ের জনপ্রিয় যোগাযোগ মাধ্যম স্কাইপ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। আরও পড়ুন: ডলার-বন্ড নাকি স্বর্ণ, অস্থির বাজারে কোনটি সবচেয়ে নিরাপদ আশ্রয়? জন্ম ১৮১৩ - সোরেন কিয়ের্কেগার্ড, ডেনিশ দার্শনিক এবং লেখক। ১৮১৮ - কার্ল মার্কস, প্রভাবশালী জার্মান সমাজ বিজ্ঞানী ও মার্কসবাদের প্রবক্তা। ১৮৪৬ - হেনরিক শিন্কিয়েউইচ, নোবেল পুরস্কার বিজয়ী পোল্যান্ডের বিখ্যাত ঔপন্যাসিক। ১৮৮৯ - হার্বি টেলর, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। ১৯০৫ - রঘুনাথ মুর্মূ, ভাষাতত্ত্ববিদ ও সাঁওতালি ভাষার অলচিকি লিপির উদ্ভাবক পণ্ডিত। ১৯১১ - প্রীতিলতা ওয়াদ্দেদার, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের আত্মাহুতি দানকারী বাঙালি নারী। ১৯১৬ - জৈল সিং, ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ ও সপ্তম প্রেসিডেন্ট। ১৯১৮ - বাণী রায়, বিশিষ্ট কবি ও যশস্বিনী কথাসাহিত্যিক। ১৯২৪ - প্রখ্যাত ভারতীয় বাঙালি নাট্যকার, পরিচালক ও অভিনেতা শেখর চট্টোপাধ্যায়। ১৯১৮ - পল্লীগীতি ও নজরুলগীতির খ্যাতিমান গায়ক গিরীন চক্রবর্তী। ১৯২১ - আর্থার লিওনার্ড শলো, নোবেল বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী। ১৯২৮ - বসন্ত চৌধুরী, যুক্তিবাদী সুপণ্ডিত ও বাঙালি চলচ্চিত্রাভিনেতা। ১৯৩৩ - কোলি স্মিথ, জামাইকার ক্রিকেটার। ১৯৩৮ - আনন্দদেব মুখোপাধ্যায়, বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ ও সমুদ্রবিজ্ঞানী। ১৯৭৪ - মমতাজ বেগম, বাংলাদেশি সংগীতশিল্পী। ১৯৭৬ - হুয়ান পাবলো সোরিন, আর্জেন্টিনার সাবেক ফুটবলার। ১৯৮০ - ইয়সি বেনায়ন, ইজরাইলি পেশাদার ফুটবলার। ১৯৮৩ - হেনরি কেভিল, ইংরেজ অভিনেতা। ১৯৮৮ - আডেল, ইংরেজ গায়িকা এবং গীতিকার। ১৯৯৯ - জাস্টিন ক্লুইভার্ট, ডাচ ফুটবলার। আরও পড়ুন: সবচেয়ে বেশি স্বর্ণ মজুত করেছে যেসব দেশ মৃত্যু ১৮২১ - নেপোলিয়ন বোনাপার্ট, ফরাসি শাসক। ১৯৩০ - মনোরঞ্জন সেন, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেতা। ১৯৬২ - আর্নেস্ট টিল্ডসলে, ইংলিশ ক্রিকেটার। ১৯৯৫ - মিখাইল বোতভিনিক, রাশিয়ান দাবা খেলোয়াড় এবং কোচ। ২০০৬ - নওশাদ আলী, ভারতীয় সংগীত পরিচালক। ২০০৭ - থিওডোর হ্যারল্ড মাইম্যান, মার্কিন পদার্থবিজ্ঞানী। ২০১৬ - মাহফুজুর রহমান, হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি ও বাংলাদেশের নির্বাচন কমিশনের সাবেক কমিশনার।
Go to News Site