Somoy TV
প্রথম বাংলাদেশি চিকিৎসক হিসেবে ‘২০২৬ রবার্ট বি. উইন্টার গ্লোবাল আউটরিচ ফেলোশিপ’ পেয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনের (নিটোর) স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শরীফ আহমেদ জুনায়েদ।বুধবার (২৯ এপ্রিল) স্কোলিওসিস রিসার্চ সোসাইটি (এসআরএস) ডা. জুনায়েদকে এই ফেলোশিপ প্রদান করে। এই ফেলোশিপ মেরুদণ্ডের বক্রতা (স্কোলিওসিস) চিকিৎসার ক্ষেত্রে বিশ্বের সর্বোচ্চ সম্মাননা হিসেবে বিবেচিত হয়। আরও পড়ুন: ২১ বছর বয়সে কঠিন রোগে আক্রান্ত হন হৃতিক এসআরএস বিশ্বের শীর্ষ পেশাজীবী সংগঠন, যা শুধু স্কোলিওসিস ও জটিল মেরুদণ্ডের বক্রতাজনিত রোগ নিয়ে কাজ করে। রবার্ট বি. উইন্টার ফেলোশিপটি স্বল্পোন্নত দেশের প্রতিশ্রুতিশীল সার্জনদের বিশ্বমানের কেন্দ্রে প্রশিক্ষণের সুযোগ দেয়। প্রথম বাংলাদেশি হিসেবে ডা. জোনায়েদ ৪-৬ সপ্তাহের এই ফেলোশিপে অংশ নেবেন। ডা. জুনায়েদের ফেলোশিপ চলাকালে ভ্রমণ, আবাসন ও খাবার বাবদ সকল ব্যয় বহন করবে সংগঠনটি। ডা. জুনায়েদ স্কোলিওসিস রোগী, তার পরিবার ও নিটোরের সহকর্মীদের এই ফেলোশিপ উৎসর্গ করেছেন।
Go to News Site