Collector
সকালে খালি পেটে ভুলেও খাবেন না যেসব খাবার | Collector
সকালে খালি পেটে ভুলেও খাবেন না যেসব খাবার
Jagonews24

সকালে খালি পেটে ভুলেও খাবেন না যেসব খাবার

সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের শরীর নতুন দিনের জন্য প্রস্তুত হয়। এই সময় পাকস্থলী সবচেয়ে সংবেদনশীল থাকে। তাই দিনের শুরুতে কী খাচ্ছেন, সেটি আপনার হজম, শক্তি এবং সার্বিক স্বাস্থ্যের ওপর বড় প্রভাব ফেলে। ভুল খাবার খেলে অ্যাসিডিটি, গ্যাস, হজমের সমস্যা এমনকি দীর্ঘমেয়াদি অসুস্থতাও হতে পারে। তাই খালি পেটে খাবার বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ। খালি পেটে কেন সতর্ক থাকা জরুরি রাতভর উপোস থাকার পর সকালে পাকস্থলী খালি থাকে এবং অ্যাসিডের মাত্রা তুলনামূলক বেশি থাকে। এ সময় ভারী, মসলাদার বা অ্যাসিডিক খাবার খেলে তা সরাসরি পাকস্থলীতে প্রভাব ফেলে। ফলে অস্বস্তি, বুক জ্বালা বা হজমের সমস্যা দেখা দিতে পারে। তাই সকালে হালকা ও সহজপাচ্য খাবার বেছে নেওয়া উচিত। খালি পেটে যেসব খাবার এড়িয়ে চলবেন অনেকেই সকালে স্বাস্থ্যকর ভেবে ফলের জুস পান করেন। কিন্তু খালি পেটে জুস খেলে তা অগ্ন্যাশয় ও লিভারের ওপর চাপ সৃষ্টি করে। এতে শরীরে হঠাৎ করে সুগারের মাত্রা বেড়ে যেতে পারে, যা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়।দই পুষ্টিকর হলেও খালি পেটে খাওয়া ঠিক নয়। এতে থাকা উপকারী ব্যাকটেরিয়া পাকস্থলীর অ্যাসিডে নষ্ট হয়ে যায়। ফলে উপকার না হয়ে উল্টো অ্যাসিডিটির সমস্যা হতে পারে। চা বা কফি দিয়ে দিন শুরু করা অনেকের অভ্যাস। কিন্তু খালি পেটে ক্যাফেইন শরীরে অ্যাসিড তৈরি করে। এতে বুক জ্বালা, গ্যাস ও পেট ফাঁপার মতো সমস্যা দেখা দেয়। মসলাদার খাবার খালি পেটে খেলে অন্ত্রে জ্বালাপোড়া বাড়ে এবং হজমে সমস্যা হয়। একইভাবে সফট ড্রিংক বা সোডা খেলে গ্যাস ও অস্বস্তি বাড়ে। টমেটোতেও অ্যাসিডিক উপাদান থাকায় খালি পেটে খেলে গ্যাস্ট্রিকের ঝুঁকি বাড়ে। খালি পেটে যা খাবেন ১. দিনের শুরুতে সবচেয়ে ভালো হলো হালকা গরম পানি পান করা। এটি শরীরকে হাইড্রেট করে এবং হজম প্রক্রিয়া সচল করে। গরম পানি শরীর থেকে টক্সিন বের করতেও সাহায্য করে। ২.  খেজুর খেতে পারেন। খেজুর শরীরে দ্রুত শক্তি জোগায় এবং পেটের জন্যও আরামদায়ক। ভেজানো বাদামও একটি ভালো বিকল্প। এতে থাকা ভালো ফ্যাট ও পুষ্টি শরীরকে সারাদিন শক্তি জোগাতে সাহায্য করে। ৩. ফল, ওটস বা হালকা সেদ্ধ খাবার দিয়েও দিন শুরু করা যেতে পারে। এসব খাবার সহজে হজম হয় এবং শরীরকে ধীরে ধীরে শক্তি দেয়। এতে হঠাৎ করে সুগার লেভেল বেড়ে যাওয়ার ঝুঁকিও থাকে না। আরও পড়ুন:নারীদের আয়রনের ঘাটতি হলে যেসব সমস্যা হতে পারে যেসব সমস্যা দেখতে মাইগ্রেনের মতো হলেও মাইগ্রেন না  স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলুন সকালের খাবার শুধু পেট ভরানোর জন্য নয়, বরং শরীরকে সঠিকভাবে চালু করার জন্য গুরুত্বপূর্ণ। তাই ধীরে ধীরে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন এবং খুব ভারী খাবার দিয়ে দিন শুরু করবেন না। পর্যাপ্ত পানি পান করা এবং প্রাকৃতিক খাবার বেছে নেওয়াই সবচেয়ে ভালো উপায়। খালি পেটে কী খাবেন আর কী খাবেন না, তা জানা থাকলে অনেক স্বাস্থ্য সমস্যা সহজেই এড়ানো যায়। সঠিক খাবার দিয়ে দিন শুরু করলে শরীর থাকবে সুস্থ, মন থাকবে সতেজ। ছোট কিছু সচেতনতা আপনার দৈনন্দিন জীবনকে আরও স্বাস্থ্যকর করে তুলতে পারে। সূত্র: মায়ো ক্লিনিক, হেলথলাইন, এনডিটিভি এসএকেওয়াই

Go to News Site