Collector
তিন প্রজন্মের গল্প 'পরম্পরা‌' দর্শকের হৃদয় জয় করল | Collector
তিন প্রজন্মের গল্প 'পরম্পরা‌' দর্শকের হৃদয় জয় করল
Somoy TV

তিন প্রজন্মের গল্প 'পরম্পরা‌' দর্শকের হৃদয় জয় করল

হাঁটি হাঁটি পা পা করে সেঞ্চুরির মাইলফলক ছুঁয়েছে মেগা ধারাবাহিক ‌'পরম্পরা‌'। ব্যক্তিগত স্বপ্ন আর ভালোবাসার টানাপোড়েনের ভেতর দিয়েই পরিবারের সদস্যরা উপলব্ধি করেন সময়ের সঙ্গে সমাজ বদলালেও সম্পর্কের বন্ধন চিরস্থায়ী। এই উপলব্ধির মধ্য দিয়েই এগিয়ে যায় তিন প্রজন্মের পরম্পরার আখ্যান।সোমবার (৪ মে) সাভারের আশুলিয়া সেটে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হলো ধারাবাহিকটির শততম পর্ব। পারিবারিক আবহে সংবাদকর্মীদের সঙ্গে দিনটি ভাগ করে নেন শিল্পী ও কলাকুশলীরা।শুরু থেকেই গল্পের গভীরতা আর চরিত্রের বৈচিত্র্যে ‘পরম্পরা’ আলাদা করে নজর কাড়ে দর্শকের। সব শ্রেণির মানুষের পছন্দের তালিকায় জায়গা করে নেয় ধারাবাহিকটি। আশিস রায়ের নির্দেশনায় পারিবারিক আবেগ আর আধুনিক জীবনের টানাপোড়েনের মেলবন্ধন নাটকটিকে দিয়েছে ভিন্নমাত্রা। আরও পড়ুন: প্রশংসায় ভাসছে ‘ভালোবাসার অন্য নাম তুমি’দেশীয় সংস্কৃতিতে আবারও জনপ্রিয় হয়ে উঠছে পারিবারিক গল্পনির্ভর নাটক। সেই ধারায় শুরু থেকেই আলোচনায় ছিল ‘পরম্পরা’। শুটিং সেটে বিভিন্ন প্রজন্মের অভিনয়শিল্পীদের আন্তরিক সম্পর্ক যেন পর্দার গল্পকেও করেছে আরও জীবন্ত। পরিবারের কেন্দ্রবিন্দু হয়ে স্নেহ আর শাসনে সবাইকে আগলে রেখেছেন গুণী অভিনেত্রী ডলি জহুর। আরও পড়ুন: ঈদুল আজহায় আসছে স্পর্শিয়া-তৌসিফের বিশেষ নাটকতিন প্রজন্মের জীবন, তাদের স্বপ্ন, ভালোবাসা আর দ্বন্দ্ব- সব মিলিয়ে বাস্তব জীবনের প্রতিচ্ছবি তুলে ধরছে ধারাবাহিকটি। নতুন চমক আর আবেগঘন গল্প নিয়ে এগিয়ে চলা ‘পরম্পরা’ দর্শকের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে, এখন সেটিই দেখার অপেক্ষা।

Go to News Site