Collector
রবিনিও জুনিয়রকে মারধরের অভিযোগে এবার ফেঁসে যাচ্ছেন নেইমার! | Collector
রবিনিও জুনিয়রকে মারধরের অভিযোগে এবার ফেঁসে যাচ্ছেন নেইমার!
Somoy TV

রবিনিও জুনিয়রকে মারধরের অভিযোগে এবার ফেঁসে যাচ্ছেন নেইমার!

একেই বোধহয় বলে মরার ওপর খাড়ার ঘা। এমনিতেই সময়টা ভালো যাচ্ছে না নেইমারের, কার্লো আনচেলত্তির বিশ্বকাপ দলে দলে জায়গা পাবেন কি না সে নিয়েও রয়েছে শঙ্কা। ফিটনেস নিয়ে জটিলতা, ভালো কোনো ক্লাবেও খেলা হচ্ছে না, ইউরোপের পাঠ চুকিয়ে খেলতে হচ্ছে নিজ দেশের ক্লাব সান্তোসে। এসবের মধ্যেই আবার যুক্ত হয়েছে সতীর্থ রবিনিও জুনিয়রকে মারধরের অভিযোগ।গত রোববার (৩ মে) অনুশীলনের সময় ক্লাব সতীর্থ রবিনিও জুনিয়রকে শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে নেইমারের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত।  ইএসপিএনকে দেওয়া সূত্র অনুযায়ী, ১৮ বছর বয়সী ফরোয়ার্ড রবিনিও জুনিয়র অনুশীলনের এক পর্যায়ে নেইমারকে ড্রিবল করে পেরিয়ে যান। বিষয়টি ভালোভাবে নেননি নেইমার, বরং এটিকে অসম্মান হিসেবে দেখে তিনি তীব্র প্রতিক্রিয়া দেখান বলে জানা গেছে।  সান্তোসের বিবৃতিতে বলা হয়েছে, ‘সান্তোস ফুটবল ক্লাব তাদের সঙ্গে সংশ্লিষ্ট এক খেলোয়াড়ের বিরুদ্ধে একই ক্লাবের আরেক খেলোয়াড়কে শারীরিকভাবে আঘাত করার অভিযোগ সম্পর্কে অবগত হয়েছে।’  আরও পড়ুন: রাফিনিয়ার জন্য ১৩০০ কোটি টাকার প্রস্তাব পায়ে ঠেলবে কি বার্সেলোনা? সূত্রের দাবি অনুযায়ী, রাগের মুহূর্তে নেইমার নাকি রবিনিও জুনিয়রকে পা দিয়ে ধাক্কা দেন। এরপরই দুইজনের মধ্যে উত্তপ্ত বাগবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সতীর্থরা এগিয়ে এসে দু’পক্ষকে শান্ত করেন। ঘটনার পর রবিনিও জুনিয়র মানসিকভাবে বেশ বিপর্যস্ত হয়ে পড়েছেন বলেও জানা গেছে।  এদিকে সান্তোসের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ঘটনাটির পরপরই অভ্যন্তরীণ তদন্ত শুরু করা হয়েছে। ক্লাবের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, তদন্ত প্রক্রিয়া পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে তাদের আইন বিভাগকে।  ব্রাজিলের গণমাধ্যম গ্লোবোস্পোর্তের বরাতে জানা গেছে, সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি তারকা রবিনিওর ছেলে রবিনিও জুনিয়র নেইমারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। তার দাবি, ক্লাব পরিবেশে পর্যাপ্ত নিরাপত্তার ঘাটতি রয়েছে বলেও তিনি মনে করছেন এবং এ কারণে চুক্তি বাতিলের বিষয়টি নিয়ে আলোচনার জন্য সান্তোস কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক চান তিনি।  আরও পড়ুন: নেইমার কি তবে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার ক্লাবে যোগ দেয়ার কথা ভাবছেন? রবিনিও জুনিয়রের অভিযোগম, নেইমার তাকে উদ্দেশ্য করে অপমানজনক ভাষা ব্যবহার করেন, শারীরিকভাবে আঘাত করেন এবং মুখে চড়ও মারেন। তবে বিষয়টি নিয়ে ইএসপিএন যোগাযোগ করলে নেইমারের প্রতিনিধিরা জানান, সান্তোসের অধিনায়ক এ বিষয়ে কোনো মন্তব্য করতে আগ্রহী নন।  তবে এর আগে ইএসপিএনের কাছে সূত্রগুলো জানিয়েছিল, ঘটনার পর পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নেন নেইমার নিজেই। তিনি রবিনিও জুনিয়রের সঙ্গে ফোনে যোগাযোগ করেন এবং একই সঙ্গে তার পরিবারের কাছেও বার্তা পাঠিয়ে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন বলে জানা গেছে।  উল্লেখ্য, নেইমার একসময় ব্রাজিল জাতীয় দলে রবিনিও জুনিয়রের বাবা রবিনিওর সঙ্গে খেলেছেন। গত গ্রীষ্মে ক্লাবের মূল দলে জায়গা পান রবিনিও জুনিয়র, আর চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত তিনি আটটি ম্যাচে অংশ নিয়েছেন।

Go to News Site