Boishakhi News24
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম ওরশ মোবারক ৭ মে বৃহস্পতিবারবার থেকে শুরু হচ্ছে। ২দিন ব্যাপী ওরশের কর্মসূচির মধ্যে রয়েছে মাজারে গিলাফ চড়ানো, জিকির আজকার, খতমে কোরআন, আখেরি মোনাজাত ও শিরণী বিতরণ। চলবে শুক্রবার পর্যন্ত। প্রতি বছর হিজরি সনের জিলকদ মাসের ১৯ ও ২০ তারিখ দুদিনব্যাপী এ ওরস অনুষ্ঠিত হয়। দেশবিদেশের বিপুল সংখ্যক ভক্ত ওরসে অংশ নেন। শান্তিপূর্ণভাবে ওরস সম্পন্ন করতে প্রশাসন ও মাজার কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। প্রশাসন শান্তিপূর্ণ-সুশৃঙ্খলভাবে মাজারের পবিত্রতা রক্ষা করে ওরস সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে সিলেটের সকল দলমত মানুষের সাথে মতবিনিময় করেছেন। ওরস Read More
Go to News Site