Collector
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত, দুই ডাম্প ট্রাকে আগুন দিল জনতা | Collector
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত, দুই ডাম্প ট্রাকে আগুন দিল জনতা
Somoy TV

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত, দুই ডাম্প ট্রাকে আগুন দিল জনতা

রাজশাহীর পুঠিয়ায় দ্রুতগামী ডাম্প ট্রাকচাপায় আক্কাস আলী খলিফা (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে দুটি ডাম্প ট্রাকে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ জনতা। এ সময় হাইওয়ে পুলিশের একটি গাড়ি ভাঙচুর এবং সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয়দের রোষানলের শিকার হন সাংবাদিকরা।মঙ্গলবার (৫ মে) সকাল ৭টার দিকে উপজেলার বিড়ালদহ মাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ডাম্প ট্রাক আক্কাস আলীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই পথচারী নিহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন এবং ডাম্পট্রাকটি আটকে ফেলেন।এ খবর ছড়িয়ে পড়লে এলাকার শত শত মানুষ মহাসড়কে নেমে আসেন এবং অবরোধ করে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ রাখেন। এ সময় বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকসহ দুটি ডাম্প ট্রাকে আগুন ধরিয়ে দেন। আগুনের লেলিহান শিখায় ট্রাক দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। উত্তেজিত জনতা একপর্যায়ে পুলিশকেও ঘটনাস্থলে আসতে বাধা প্রদান করেন।আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ট্রাক কেড়ে নিল শ্যালক-দুলাভাইয়ের প্রাণএ দিকে, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয়দের রোষানলে পড়েন উপস্থিত সাংবাদিকরাও। এ সময় উত্তেজিত জনতা এক সাংবাদিকের ওপর চড়াও হন এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি ভেঙে ফেলেন।পরবর্তীতে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। শুরুতে তারা জনরোষের কারণে বাধার সম্মুখীন হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত তৎপরতা চালিয়ে ট্রাকের আগুন নিভিয়ে ফেলেন।আরও পড়ুন: মোটরসাইকেলের তেল নিতে গিয়ে ট্রাকচাপায় ২ কিশোর নিহতএ বিষয়ে পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘দুর্ঘটনার পর স্থানীয় লোকজন উত্তেজিত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের আগুন নেভাতে গেলে তাদেরও বাধা দেয়া হয়। তবে এখন পরিস্থিতি শান্ত রয়েছে।’তিনি জানান, ওই পথচারীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

Go to News Site