Somoy TV
দেশের ইতিহাসের সবচেয়ে বড় অর্জন মুক্তিযুদ্ধকে সমুন্নত রাখতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। এদিকে, গত সরকারের সময়ে মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে অনিয়ম দূর করতে ডিসিদের সহযোগিতা চাওয়ার কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।চারদিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের মঙ্গলবার (৫ মে) তৃতীয় দিনে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত ডিসিদের দেয়া প্রস্তাবের ওপর আলোচনা শেষে তারা একথা বলেন।স্থানীয় সরকার, পররাষ্ট্র, বিদ্যুৎ জ্বালানিসহ প্রায় ৯টি মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে ডিসিদের দেয়া প্রস্তাবের ওপর আলোচনা শেষে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা ডিসিদের নির্দেশনা দেবেন আজ।আরও পড়ুন: মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীএদিন সকালে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন জেলা প্রশাসকরা।বৈঠক শেষে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস প্রজেক্টের মাধ্যমে যে ৩০ হাজার বাসস্থান নির্মাণ হচ্ছে তার মধ্যে ১৭ হাজার ৮০০টি এরইমধ্যে সম্পন্ন হয়েছে। আরও নির্মাণ করা হচ্ছে।’
Go to News Site