Jagonews24
রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজির অভিযোগে মাদকসহ একজনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেফতার ওই ব্যক্তির নাম মো. সাকিব হোসেন (২২)। মঙ্গলবার (৫ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। সিটিটিসির বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, সোমবার (৪ মে) রাত আনুমানিক ৯টার পর সিটিটিসির সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগের একটি বিশেষ টিম রাজধানীর হাজারীবাগ থানাধীন বিজিবি ক্যাম্প ৫ নম্বর গেট সংলগ্ন গণকটুলি এলাকায় অভিযান চালায়। এসময় সাকিব হোসেনকে মাদকসহ গ্রেফতার করে। গ্রেফতার সাকিবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। কেআর/এসএনআর
Go to News Site