Somoy TV
দেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। তিনি ডানা মেলে ছুটে চলেন দুর্বার গতিতে। বিশেষ করে, মা হিসেবে পরী তার দুই সন্তান পূণ্য ও প্রিয়মকে কোয়ালিটি সময় দেন সর্বদা। ফেসবুকের পর্দায় সেগুলো ভেসে বেড়ায় কখনও কখনও। এবার পরিপাটি ধাঁচে মেয়ের জন্মদিন উদযাপনের ছবি শেয়ার করলেন সামাজিক মাধ্যমে।মেয়ে প্রিয়মের জন্মদিনে একগুচ্ছ ছবি ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন পরী।মেয়ের সঙ্গে ছবি শেয়ার করে পরীমণি আবেগঘন ক্যাপশন লিখেছেন। তিনি লিখেছেন, ‘আমার মা। আমার ছোট্ট রঙিন প্রজাপতি। আমার বাচ্চা, আম্মু তোমাকে অনেক ভালোবাসি। হ্যাপি বার্থডে আমার পুতুল।’ আরও পড়ুন: বৃষ্টির ছোঁয়ায় সিক্ত পরীমণিশেয়ার করা ছবিতে দেখা যায়, নীল ও সাদা বেলুনে সাজানো একটি মনোমুগ্ধকর ব্যাকড্রপের সামনে মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন পরীমণি। সামনে সাজানো টেবিলে রয়েছে সুন্দরভাবে তৈরি একটি থিম কেক, যা পুরো আয়োজনকে আরও আকর্ষণীয় করে তুলেছে। আরও পড়ুন: বৃষ্টিতে ভিজে সবজি তোলার পর ভক্তদের মজার ছলে যা বললেন জয়া আহসানপরিবার ও সন্তানদের নিয়ে পরীমণির এই ভালোবাসা নতুন নয়। ছবিগুলো সামাজিক মাধ্যমে শেয়ার করার পরপরই তা ভক্তদের ভালোবাসায় ভেসেছে। অনেকেই প্রিয়মকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এবং পরীর মাতৃত্বকে প্রশংসা করেছেন।
Go to News Site