Somoy TV
ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের ৬ মাস না হতেই নতুন দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন শামসুর রহমান। একসময় বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করা এই ব্যাটার বিসিবির বয়সভিত্তিক দলের নির্বাচকের দায়িত্ব পেয়েছেন।আগামী ১ বছরের জন্য বয়সভিত্তিক দলের দায়িত্ব পালন করবেন শামসুর রহমান। চলতি মাসের ১ তারিখ থেকে কাজ শুরু করেছেন তিনি। বর্তমানে অনূর্ধ্ব-১৯ দলের একটি টুর্নামেন্ট দেখতে রয়েছেন খুলনায়। উঠতি ক্রিকেটার, বিশেষ করে অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৬ এবং অনূর্ধ্ব-১৯ এর দল গঠনে কাজ করবেন তিনি। নতুন ভূমিকায় উচ্ছ্বসিত হলেও এই কাজে চ্যালেঞ্জ দেখছেন শুভ।আরও পড়ুন: পাওনা টাকা চেয়ে সিলেটের ওপর ক্ষোভ ঝাড়লেন নাসুম নির্বাচক হওয়ার প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে তিনি বলেন, 'নির্বাচক বিষয়টা দেখতে যতটা সহজ মনে হয় আসলে অতটা সহজ নয়। এখানে সবকিছু খেয়াল রাখতে হয় যাতে নেক্সট প্লেয়ার মিস না হয়ে যায়। আন্ডার-১৪, ১৬ থেকেই পরবর্তী তারকা হয়ে ওঠে। তাই ঠিকঠাক খেয়াল রাখতে হয় সবকিছু।’তবে নিজের দায়িত্বে শতভাগ দেয়ার পরিকল্পনার কথা জানিয়ে শুভ বলেন, ‘আমি আমার দায়িত্ব ঠিকঠাকভাবে করার চেষ্টা করব। সিনিয়র যারা আছেন তাদের থেকেও সাহায্য নিচ্ছি। ইনশাআল্লাহ ভালো কিছু হবে।’
Go to News Site