Collector
রাজারহাট নিউটাউন কেন্দ্রে পুনরায় ভোট গণনার পর বিজেপি প্রার্থীর জয় | Collector
রাজারহাট নিউটাউন কেন্দ্রে পুনরায় ভোট গণনার পর বিজেপি প্রার্থীর জয়
Jagonews24

রাজারহাট নিউটাউন কেন্দ্রে পুনরায় ভোট গণনার পর বিজেপি প্রার্থীর জয়

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনা পর্ব শেষ হয়েছে সোমবার (৪ মে)। কিন্তু ওই কেন্দ্রে পুনগণনার দাবি করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। মঙ্গলবার (৫ মে) সকাল থেকেই বিধাননগর কলেজে পুনরায় গণনা শুরু হয়। রাজারহাট নিউটাউন কেন্দ্রের পুনগণনার পর তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়ের থেকে ৩০৯ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন বিজেপির প্রার্থী পীযুষ কানুরিয়া। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস চট্টোপাধ্যায়ের প্রাপ্ত ভোট এক লাখ ৬ হাজার ৪৭৫ এবং বিজেপির প্রার্থী পীযূষ কানরিয়া মোট প্রাপ্য ভোট এক লাখ ৬ হাজার ৭৮৪। এদিন সকালবেলা বিধাননগর কলেজ কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পুনগণনা করা হয়। ২০ রাউন্ডের গণনা শেষে ৩০৯ ভোটে জয়ী হন বিজেপির প্রার্থী পীযূষ কানুরিয়া। পশ্চিমবঙ্গের মোট ২৯৪ আসনে ভোট হয়েছে দুই দফায়। গত ২৩ এপ্রিল প্রথম দফায় ১৫২ আসনে এবং ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোট নেওয়া হয়। দ্বিতীয় দফার ভোট শেষেই বিভিন্ন বুথ ফেরত সংস্থার জরিপেও বিজেপির সরকারে আসার ইঙ্গিত মিলেছে। ডিডি/টিটিএন

Go to News Site